চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি অফিসে দালালবিরোধী অভিযানে জেল-জরিমানা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৪০ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে সরকারি অফিসে দালালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। এতে ২০ জন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম জেল জরিমানা করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল, বিআরটিএ, ভূমি অফিস ও পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।

এরমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে দালালির মাধ্যমে প্রতারণা করার অভিযোগে মোহাম্মদ ইউনুছকে আটকের ৭ দিনের জেল দেয়া হয়।

এছাড়া বিআরটিএ অফিসে গাড়ির লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার নামে দালালী করার অভিযোগে শাকের আহম্মেদকে ৩০ দিন, মিশন চন্দ্র নার্থকে ১৫ দিনের জেল দেওয়া হয় এবং রুবেল নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিআরটিএ অফিসকে দালালদের সাথে যোগাযোগ না রাখতে সর্তক করা হয়।

অন্যদিকে ভূমি অফিসে জমি সংক্রান্ত বিষয়ে সেবা নিতে আসা লোকজনকে হয়রানি করার অভিযোগে শাহ আলম নামে একজনকে ৫ হাজার এবং জসিম উদ্দিন’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাসপোর্ট অফিসে দালালি করার অভিযোগে চিহ্নিত দালাল সৈয়দ আলম প্রকাশ শিমুলকে ১০ হাজার টাকা এবং মোহাম্মদ জসিমকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাসপোর্ট অফিসের দালাল শিমুল ভূয়া সাংবাদিক হিসেবেও পরিচিত।

এ অভিযানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ম্যাজিস্ট্রেট এবং র‌্যাবের উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ফেলে সরে পড়ে। ফলে ভোগান্তিতে পড়তে হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সেবা নিতে আসা লোকজনের।

Reneta

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো দালালমুক্ত করতে সারা দেশে র‌্যাব অভিযান চালাচ্ছে তারই অংশ হিসেবে কক্সবাজারও এ অভিযান চলছে। সকাল থেকে ২০-২৫ জনকে আটক করা হয়েছে। তাদের বেশ কয়েকজনকে জেল-জরিমানা দেওয়া হয়েছে। বাকীদের সর্তক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কক্সবাজারের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল মনসুর বলেন, গণ উপদ্রব বন্ধের নির্দেশের পরেও তা অব্যাহত থাকায় এই অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। এসব দালালদের সাথে যদি কোন অফিসের কর্মকর্তা-কর্মচারীর যোগাযোগ থাকে তাহলে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দালাল
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT