কক্সবাজারের বিভিন্ন এলাকায় চিচিংগা ক্ষেতে দেখা দিয়েছে নানা রোগ। এতে বিপাকে পড়েছে চাষী। কৃষি বিভাগ এজন্য দায়ি করেছে নিম্নমানের বীজ ও অসময়ের কুয়াশাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে কক্সবাজার জেলার ১৬০ হেক্টর জমিতে এবার চিচিংগা চাষ হয়েছে। বেশি চাষ হয়েছে চকরিয়ায়। কোথাও কোথাও ভালো ফলন হলেও অনেক চাষী পড়েছেন বিপাকে। তাদের ক্ষেতে দেখা দিয়েছে নানা রোগ।
চাষীরা জানান, চিচিংগার পাতা লাল হয়ে গাছ মরে যাচ্ছে। ফলও নষ্ট হচ্ছে। কিট ও বালাইনাশকনাশক ব্যবহার করেও ফল পাওয়া যাচ্ছে না।কৃষি বিভাগ জানাচ্ছে, এ বিষয়ে ইতোমধ্যেই অবগত হয়েছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলছেন, ভেজাল ও নিম্নমানের বীজের কারণেই এ সমস্যা দেখা দিয়েছে।বৈরি আবহওয়াও এজন্য অনেকাংশ দায়ী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=yCwzotsMKBM&feature=youtu.be








