কক্সবাজার

কক্সবাজারে গর্ভবতী নারীদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গর্ভবতী নারীদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। নারীরা স্বাস্থ্যসেবা নিতে আসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারে গর্ভবতী নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ ডাক্তার দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প স্কুল মাঠে হবু মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই মাতৃকালীন চিকিৎসাসেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা পরিচালিত হয়।

করোনাকালে প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়াও এই ক্যাম্পে অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজারসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরণের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

বিষয়:গর্ভবতী চিকিৎসা চিকিৎসাসেবা সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…