চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে কৃষককে পিটিয়ে হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:০৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় সবজি ক্ষেত পাহারা দেয়ার সময় এক কৃষককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা; ঘটনায় আহত হয়েছে আরো দুই কৃষক।

সোমবার ভোর ৩ টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী।

নিহত কৃষক শাহাব উদ্দিন (৩২) চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের দক্ষিণ কাকরা এলাকার শাহ আলমের ছেলে।

আহতরা হলেন, একই এলাকার মিনহাজ উদ্দিন (২৭) ও আব্দুল মান্নান (৪৮)। তবে কে বা কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ নিশ্চিত বলে জানিয়েছেন ওসি।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি শফিকুল বলেন, ‘সোমবার ভোর রাতে চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নিজেদের সবজিক্ষেত বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা করতে পাহারা দিচ্ছিল পার্শ্ববতী দক্ষিণ কাকরা এলাকার শাহাব উদ্দিন, মিনহাজ উদ্দিন ও আব্দুল মান্নান নামের ৩ কৃষক। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত হানা দিয়ে তাদের তুলে নিয়ে যায়’।

‘দুর্বৃত্তরা তাদের সুরাজপুরের শান্তিনগর এলাকায় একটি তামাক ক্ষেতে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে সেখানে ৩ জনকে মারধর করে। ”

Reneta

ওসি বলেন, ” মারধরের আঘাতে কৃষকদের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন শুনে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন’।

শফিকুল জানান, কে বা কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শফিকুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারচকরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT