চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বৃহস্পতিবার সকাল থেকে সাগরে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে নীচু এলাকায় পানি ঢুকে পড়েছে। জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে দ্বীপবাসি। বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কোমেন। কোমেনের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আজ ভোর রাত থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও টেকনাফের শাহ পরীর দ্বীপে বেশ কিছু গাছ পালা উপড়ে পড়েছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন। সেন্টমার্টিনে ৩ টি নৌকা নোঙ্গর করা অবস্থায় ডুবে গেছে। তবে কোন প্রাণহানীর খবর পাওয়া যায়নি। মানুষ ঘরবাড়ি থেকে বের হতে পারছেনা।

দ্বীপের পশ্চিমপাড়ায় গাছচাপায় মো. ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছে। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে গাছের নীচ থেকে উদ্ধার করেছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

কক্সবাজারে এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো পানিবন্দি ২ লাখ মানুষ।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেছেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার নামকরণ করা হয়েছে ‘কোমেন’। ঘূর্ণিঝড়টি আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল নাগাদ চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি এ মুহূর্তে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০ কিলোমিটার ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে অবস্থান করছে।’ এটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

গতকাল রাত ১১ টার পর থেকে কক্সবাজারের উপকূলীয় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে চলছে মাইকিং । প্রথম দিকে মানুষ আশ্রয় কেন্দ্রে না আসলে ও শেষ রাতে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করে। রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সচেতনতার সাথে কাজ করছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন,জানিয়েছেন, আজ জেলার সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে সেখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার বিমানবন্দরের বিমান ওঠানামা। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

বাতিল হয়েছে পূর্ব নির্ধারিত বিজিবি-বিজিপি পতাকা বৈঠক।

ট্যাগ: কোমেনঘূর্ণিঝড়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারশো উইকেট শিকারের অনন্য কীর্তি স্টেইনের

পরবর্তী

ইমরুল-মমিনুলের বিদায়

পরবর্তী

ইমরুল-মমিনুলের বিদায়

সুর আর তারার মেলায় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

সর্বশেষ

কাগজপত্র নেই, সাইপ্রাস-গ্রিস-বুলগেরিয়া থেকে ফেরত ৪০ বাংলাদেশি

আগস্ট ২৭, ২০২৬

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT