চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের নতুন পুলিশ সুপার করোনামুক্ত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:০৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২০
কক্সবাজার, জনপদ
A A

করোনামুক্ত হলেন কক্সবাজারের নতুন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। গত ২৪ অক্টোবর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার শরীরের নমুনার ফলোআপ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান শরীরে গত ৩ অক্টোবর করোনা শনাক্ত হলে তারপর থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।

সোমবার থেকে তিনি পুরোদমে অফিস শুরু করেছেন। সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সনাতন ধর্মাবলম্বীদের বিসর্জনের স্থান পরিদর্শন করে আইনশৃংখলার সার্বিক খোঁজ-খবর নেন। বিসর্জন যাতে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে করা যায় সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান তার করোনামুক্ত হওয়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনের প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, কক্সবাজারে আমি নতুন, তারপরও এখানকার মানুষের ভালবাসায় আমি অভিভূত। অনেকেই আমাকে হাসপাতালে দেখতে গিয়েছে। এ নিয়ে তার নিজস্ব ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে অবশেষে অদ্য ২৪ তারিখে আমার কোভিড-১৯ নেগেটিভ ফলাফল এসেছে। একটা আনপ্রেডিক্টেবল রোগ এটি। মানসিক এবং শারীরিকভাবে বেশ দুর্বল করে দেয়। সময়মতো চিকিৎসা শুরু করলে ঝুঁকি নাই। তবে রোগটি নিয়ে হেলাফেলা করলে জীবন বিপন্ন হয় এটা সবারই জানা। মানসিকভাবে যদি শক্ত থাকা যায় তাহলে ঝুঁকি কম। এ রোগে আমার অবশ্য শরীরের তাপমাত্রা কখনোই ৯৯ ডিগ্রির উপর উঠে নাই। কৃত্রিম অক্সিজেনও আমার প্রয়োজন পড়ে নাই। তবে বেশ কয়েকদিন মুখে কোন রুচি ছিলনা এবং স্বাদ/ গন্ধ পেতাম না।’

গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামান( বিপিএম) দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা মুক্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনয়ের সুযোগ বেশি সেই কাজগুলো করতে চাই: তুষি

পরবর্তী

দশমীতে দেবী দুর্গার বিদায়ের সুর

পরবর্তী
পূজা

দশমীতে দেবী দুর্গার বিদায়ের সুর

ইরফান সেলিম

হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT