কক্সবাজারের চকরিয়ায় এক বছরেও শেষ হয়নি দু’টি সেতুর নির্মাণ কাজ। এতে ওই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। শিক্ষার্থীদের পাশপাশি রোগী নিয়ে পড়তে হচ্ছে বিপাকে।
কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকার মানুষের চলাচলের এক মাত্র সড়কের দুইটি সেতু নড়বড়ে হয়ে যাওয়ায় গত বছরের ফেব্রুয়ারি মাসে নতুন সেতু নির্মানের জন্য টেন্ডার আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এর পর ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের ১৬ জুলাই। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফিলাতির কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
মুসলেহ উদ্দিন কবি, ব্যবসায়ী নেতা।
এলাকাবাসী নিজেদের অর্থে বাশেঁর সাকো তৈরি করে চলাছল করছে। সেতু না থাকায় দুইটি বড় বাজার এখন বন্ধের মুখে।
কৃষক ও শিক্ষার্থী থেকে শুরু করে দুর্ভোগ পোহাচ্ছে সব শ্রেনীর মানুষ। আগামী জুনের মধ্যে কাজ শেষে হবে, জানাচ্ছে এলজিইডি। সেতু ২ টির নির্মান কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ মুক্তির দাবি এলাকাবাসীর।
বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরওয়ার আজম মানিকের রির্পোট :
https://www.youtube.com/watch?v=RDjWs8_DJyc&feature=youtu.be







