চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের উন্নয়নে দেড়শ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক: স্বাস্থ্যমন্ত্রী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:০৯ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
- সেমি লিড, কক্সবাজার
A A

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহেদ মালেক বলেছেন: রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয় জনগণের স্বাস্থ্য সেবার যে অবনতি হয়েছে তা কাটিয়ে উঠতে দেড় শ’ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে শুধু স্থানীয় জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্যয় করা হবে।

সোমবার কক্সবাজারের অভিজাত একটি হোটেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন: রোহিঙ্গা আসার পরে উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণের যে ক্ষতি তা কাটিয়ে উঠছে সরকার। কক্সবাজার জেলার বিভিন্ন হাসপাতাল ও সরকারী ক্লিনিকগুলোতে আরও জনবল বাড়াতে পদক্ষেপ নেয়া হবে। পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের স্বাস্থ্য সেবার উন্নয়নেও কাজ করা হবে।

তিনি বলেন: রোহিঙ্গা আসার পরে এইচআইভি যেভাবে মাথাচাড়া দিয়েছে তা প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। যাদের শরীরে এইচআইভি ধরা পড়েছে তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। এটা সারাদেশে ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই। কারণ রোহিঙ্গারা একটি জায়গায় সীমাবদ্ধ।

তিনি আরও বলেন: শুধু কক্সবাজার নয় সারাদেশের সাড়ে চার শ’ ক্লিনিকের উন্নয়নে কাজ কাজ চলছে। শিগগিরই এসব ক্লিনিকের সুবিধা ভোগ করবে জনগণ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি বুশরা আলম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা: শামীম ওসমাণী, ডা: হাসান শাহরিয়া ও কক্সবাজারের সিভিল সার্জন ডা: আব্দুল মতিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেনু হত্যা মামলায় ৩ ব্যবসায়ীকে ৪ দিনের রিমান্ড

পরবর্তী

সংগঠন থেকে প্রিয়া সাহা সাময়িক বহিষ্কার

পরবর্তী

সংগঠন থেকে প্রিয়া সাহা সাময়িক বহিষ্কার

দুদকের অভিযানে গ্রেপ্তার এনামুল বাছির

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT