চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কংগ্রেসের বহু আইনপ্রণেতা বিজেপিতে, সংসদে গান্ধীদের মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কংগ্রেসের আইনপ্রণেতা

গোয়া এবং কর্ণাটকে কংগ্রেসের বিপুল সংখ্যক নির্বাচিত আইনপ্রণেতা দল ছেড়ে ক্ষমতাসীন বিজেপিতে যোগ দেয়ায় সংসদ প্রাঙ্গণে মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী।

তাদের অভিযোগ, বিজেপি তাদের দলীয় সংসদ সদস্যদের ফুঁসলিয়ে নিজেদের দলে নিয়ে যাচ্ছে।

গত এক সপ্তাহে গোয়ায় কংগ্রেসের অধিকাংশ আইনপ্রণেতা দল থেকে ইস্তফা দিয়ে ক্ষমতাসীন বিজেপি রাজ্য সরকারের সঙ্গে যোগ দিয়েছে। কর্ণাটকে কংগ্রেস ক্ষমতাসীন হলেও সেখানেও একই অবস্থা। এর ফলে কর্ণাটকে ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে চলে গেছে কংগ্রেসকে, যা আজ পর্যন্ত কখনো দেখতে হয়নি ঐতিহাসিক দলটিকে।

দল ছাড়লেও সংসদের পদ ছাড়তে হবে না; এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন কংগ্রেস আইনপ্রণেতারা।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাহুল ও সোনিয়ার নেতৃত্বে কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যদের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তাদের অনেকের হাতে ‘গণতন্ত্র বাঁচাও’ জাতীয় বক্তব্য লেখা প্ল্যাকার্ড।

কংগ্রেস নেতা গৌরব গোগোই বলেন ‘দেশের উন্নয়ন বা অন্য গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে মনোযোগ দেয়ার বদলে বিজেপি বিভিন্ন রাজ্যে জনগণের নির্বাচিত সরকারের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে এবং গণতন্ত্র নষ্ট করার পায়তারা করছে।’

Reneta

এর আগে গত মাসে তেলেঙ্গানাতেও একই ধরনের বিপত্তিতে পড়েছিল কংগ্রেস। সেখানে দলের ১৮ সাংসদের ১২ জনই দল ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দলে যোগ দিয়েছিলেন।

কর্ণাটকে কংগ্রেস-জনতা দল জোট সরকার একসঙ্গে ১৮ জনের পদত্যাগের ঘটনায় ব্যাপক জটিলতায় রয়েছে। স্পিকার অবশ্য এদের অনেকের পদত্যাগপত্রই ‘অবৈধ’ হিসেবে বাতিল করে দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তে ইস্তফাগুলো গৃহিত হলে কংগ্রেস-জেডিএস সরকারের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা চলে যাবে বিজেপির কাছে। ফলে রাজ্যের ক্ষমতাও চলে যাবে তাদের হাতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসবিজেপিলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT