চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব সেমিনারে সত্যজিৎ স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ২২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

বাঙালি জাতি সত্ত্বার এক মহান প্রতিভূ সত্যজিৎ রায়। শুধু বাংলা ভাষাভাষি অঞ্চলের নয়, উপমহাদেশের এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি।সাহিত্যিক, নির্মাতা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরকম বহু পরিচয়ে তাকে অভিহিত করা যায়। গুণী এই মানুষের প্রয়াণ দিন ২৩ এপ্রিল।

করোনাকালের আবদ্ধ এই সময়ে ঘরে বসেই সত্যজিৎকে স্মরণের উদ্যোগ নিয়েছে জেসিআই ঢাকা ওয়েস্ট এবং রে সোসাইটি অব বাংলাদেশ।

বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় ‘রিমেমবারিং সত্যজিত- লাইফ অ্যান্ড সিনেমা’ শীর্ষক ওয়েব সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বেলায়াত হোসেন মামুন, কলকাতার বিশিষ্ট সাংবাদিক ও সত্যজিৎ সংগ্রাহক-গবেষক বাণীব্রত মুখোপাধ্যায় এবং রে সোসাইটি অব বাংলাদেশের সহ প্রতিষ্ঠাতা ও জেসিআই বাংলাদেশ এর জিএলসি মুহাম্মাদ আলতামিশ নাবিল। লাইভ এই অনুষ্ঠানটি দেখা যাবে জেসিআই ঢাকা ওয়েস্ট এর ফেসবুকে।

ওয়েব সেমিনারটি নিয়ে আলতামিশ নাবিল জানান, নিঃসন্দেহে উপমহাদেশ এবং সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। বাংলার গর্ব গুণী এ চলচ্চিত্রকারের প্রয়াণ দিবসকে স্মরণ করে রাখতে আমাদের এই ছোট্ট উদ্যোগ।

তিনি জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন বাংলাদেশের সত্যজিৎ অনুরাগীদের জন্য ‘রে সোসাইটি অব বাংলাদেশ’ নামক একটি ফ্যান সোসাইটির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হবে।

১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সংগীত পরিচালক, গীতিকার হিসেবে তিনি পরিচিত।

Reneta

‘পথের পাঁচালি’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পে সত্যজিৎ রায়ের যাত্রা শুরু। এরপর একে একে নির্মাণ করেন, পরশ পাথর , জলসা ঘর, অপুর সংসার, অভিযান, মহানগর, কাপুরুষ ও মহাপুরুষ , নায়ক, গুপি গাইন বাঘা বাইন , অরণ্যের দিন রাত্রি, সীমাবদ্ধ, অশনি সংকেত সোনার কেল্লা জন অরণ্য, শতরঞ্জ কি খিলাড়ী জয় বাবা ফেলুনাথ হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণ শত্রু, শাখা প্রশাখা এবং সর্বশেষ বানানো সত্যজিতের সিনেমার নাম আগুন্তুক।

Jui  Banner Campaign
ট্যাগ: অপুর সংসারঅভিযানঅরণ্যের দিন রাত্রিকাপুরুষ ও মহাপুরুষগণ শত্রুগুপি গাইন বাঘা বাইনঘরে বাইরেজলসা ঘরনায়কপরশ পাথরবাংলাদেশমহানগরলিড বিনোদনশাখা প্রশাখাসত্যজিৎ রায়সীমাবদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT