চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব সিরিজ ‘বিলাপ’ আসছে ঈদে, সাড়া ফেলেছে ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ০৮, মে ২০২১
বিনোদন
A A

মুক্তি প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রোডাকশন হাউজ কপ ক্রিয়েশন নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বিলাপ’। ডার্ক থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার।

এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

ঈদ উপলক্ষে ওয়েব সিরিজটি রিলিজ হতে যাচ্ছে সিনেমাটিক অ্যাপে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার, যা রীতিমত সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।

২ মিনিট ৪২ সেকেন্ডের ঝলকে ‘বিলাপ’ দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। ইউটিউবের বদৌলতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকরাও ট্রেলারটির প্রশংসা করছেন এবং রিভিউ করছেন। নির্মাণের ধরন ও বৈচিত্র্যপূর্ণ চরিত্রের উপস্থাপন অনেককেই মুগ্ধ করেছে।

ওয়েব সিরিজ প্রসঙ্গে লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ট্রেলার দর্শকদের কাছে এতটা সমাদৃত হবে তা ভাবিনি। পুরো টিম দর্শক প্রতিক্রিয়া দেখে খুবই এক্সাইটেড। আমার ধারণা পুরো সিরিজের ৫টি খণ্ডই দর্শকদের একটি ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ঈদ বিনোদনে একটি ভিন্নমাত্রা যোগ করবে।

ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোন ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। এভাবে এগিয়ে যাবে গল্প।’

Reneta

‘বিলাপ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত (স্পেশাল এপিয়ারেন্স) এবং আরও অনেক।

‘বিলাপ’ শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ, এবং সেই সাথে সে শরিফুল রাজের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। জাকিয়া বারী মম এবং রুনা খানকে ব্যতিক্রমধর্মী দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

ওয়েব সিরিজটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে মিছিল সাহা এবং এতে স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে ছিলেন হাসানাত বিন মতিন। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশরাফুল আশিষএহসান রহমানখায়রুল বাশারজয় রাজজাকিয়া বারী মমদীপু ইমামনীলাঞ্জনা নীলাবিলাপমাজনুন মিজানমাসুম বাশাররুনা খানলিড বিনোদনলুৎফর রহমান জর্জশবনম ফারিয়াশরিফুল রাজসমাপ্তি মাসুকসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT