চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব সিরিজ নির্মাণে ‘কমলা রকেট’-এর মিঠু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ০৫, মার্চ ২০২০
বিনোদন
A A

পালাবদলের এই সময় এখন তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ। পাশের দেশ ভারতেও এখন নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের কন্টেন্ট। এগুলোতে খ্যাতিমান নির্মাতা, অভিনেতারা কাজ করছেন। বাংলাদেশেও অনেকে আগ্রহী হচ্ছেন ওয়েব সিরিজ নির্মাণের প্রতি। তারই ধারাবাহিকতায় প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু।

খাগড়াছড়ি-সাজেকের অরণ্যেঘেরা পাহাড়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওয়েব সিরিজের দৃশ্য ধারণ ও সম্পন্ন করেছেন মিঠু। ওয়েব সিরিজটির নাম ‘থার্টি ডেজ’। ছয় পর্বের এই ওয়েব সিরিজটির প্রতি পর্ব ১৭ মিনিট করে। শিগগির এটি দেখা যাবে রবি টিভি প্লাস-এর অ্যাপে।

চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানান, ওয়েব সিরিজটির গল্প সাইকো কিলিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। মূলত এটি একজন সিরিয়াল কিলার ও দুজন তরুণ-তরুণীর গল্প।

কমলা রকেটের পর এমন গল্প বেছে নেয়ার কারণ কী? জানতে চাইলে মিঠু বলেন, আমি প্রচুর ভ্রমণ করি। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই আমি ঘুরেছি। সময় পেলে এখনো তাই করি। আমি যেখানে গিয়েছি, আমার দেখা সেই সব অভিজ্ঞতা এবং চরিত্রগুলো আমার গল্পের ভেতর ঢুকাতে চাই। কমলা রকেট ছাড়াও আমার সব টিভি ফিকশনগুলোর গল্পও তাই। ‘থার্টি ডেজ’-এর গল্পও ব্যতিক্রম নয়।

এদিকে নির্মাতার প্রথম ওয়েব সিরিজ হলেও ‘থার্টি ডেজ’-এ অভিনয় করে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেতারা।

মিঠুর প্রথম ওয়েব সিরিজে অভিনয় করেছেন ইয়াশ রোহান, দীপা খন্দকার, নাজিফা তুষি,মনোজ প্রামানিক, দীপা খন্দকার, দোয়েল ম্যাশ, সাদাত রাসএল প্রমুখ।

ওয়েব সিরিজে প্রথমবার দীপা খন্দকার…
Reneta

নির্মাতা নূর ইমরান মিঠুর প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’ মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। মুক্তির পর চলচ্চিত্রটি দর্শক ও সমালোচক মহলসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দারুণ প্রশংসিত হয়। বর্তমানে এই নির্মাতার হাতে অন্তত তিনটি চলচ্চিত্রের চিত্রনাট্য প্রস্তুত রয়েছে। নির্মাতা জানালেন, পরবর্তী ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে হয়তো এ বছরই দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণে হাত দিবো।

তারআগে আসছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চ্যানেল আইয়ের জন্য একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন মিঠু। এছাড়াও ঈদুল ফিতরের জন্য দুটি টিভি ফিকশন নির্মাণের কথা রয়েছে তার।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানকমলা রকেটতানভীন সুইটিদীপা খন্দকারদোয়েল ম্যাশনাজিফা তুষিনূর ইমরান মিঠুমনোজ প্রামানিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT