চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব ফিল্মে সাইকো প্রেমিকের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সাইকোপ্যাথ চরিত্রদের নিয়ে গল্প সিনেমার জয়জয়কার। বিশেষত সাইকো চরিত্রকে প্রধান করে অসংখ্য সিনেমা হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়, বাংলাতেও কম নয়। তবে এবার এক সাইকো প্রেমিকের গল্পে বাংলায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’।

সবুজ খানের পরিচালনায় ওয়েব ফিল্মটির তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, আফফান মিতুল ও অরিন। যেখানে সাইকো প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল।

এমন চরিত্র পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেতা বলেন, বিশ্ব সিনেমায় ‘সাইকো’ চরিত্রটি খুব চর্চিত। তবে এই চরিত্রে অভিনয় করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং। এমন একটি চরিত্রের জন্য আমাকে নির্বাচন করায় সত্যিই আমি কৃতজ্ঞ নির্মাতাসহ পুরো টিমের কাছে। আমার সর্বোচ্চ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি, এখন বাকিটা দর্শকের উপর।

‘সাইকো লাভার’ এর একটি দৃশ্যে আফফান মিতুল ও অরিন

ত্রিভূজ প্রেমের গল্পে নির্মিত ‘সাইকো লাভার’। এই ওয়েব ফিল্মটিতে দেখানো হবে একজন সাইকো প্রেমিকের গল্প। যে প্রেমিকের কাছে কতোটা অসহায় হয়ে পড়েন একজন প্রেমিকা। সাইকো প্রেমিকের পাল্লায় পড়ে কীভাবে একজন মেয়ের জীবন দুর্বিষহ হয়ে পড়ে, সেটাই ফিল্মটির উপজীব্য।

নির্মাতা সবুজ খান চ্যানেল আই অনলাইনকে জানান, ওয়েব ফিল্মের গল্প যেভাবে বলতে হয়, সেই অ্যারেঞ্জমেন্টই ছিলো ‘সাইকো লাভার’ ওয়েব ফিল্মটির শুটিংয়ের সময়। বিগ অ্যারেঞ্জমেন্ট, মোটামুটি খুব ভালো বাজেটে নির্মিত এটি। অল্পকিছু শুটিং বাকি আছে, আগামি সপ্তাহে সম্পন্ন করে পোস্ট প্রোডাকশনে যাবো।

তিনি জানান, আসছে অক্টোবরে দেশের জনপ্রিয় একটি প্লাটফর্মেই মুক্তি দেয়া হবে ‘সাইকো লাভার’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিনআফফান মিতুলজয় চৌধুরীসাইকো লাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT