চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন ইয়াশ-দীঘি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি। এ জুটির মাধ্যমে পর্দায় দেখা যাবে নয়া রসায়ন। ইয়াশ-দীঘির জুটিকে দেখা যাবে নতুন একটি ওয়েব ফিল্মে, নাম ‘শেষ চিঠি’। পরিচালনা করতে যাচ্ছেন সুমন ধর।

গেল সপ্তাহে ইয়াশ-দীঘিকে ওয়েব ফিল্মটির জন্য চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক৷ যেখানে আরও এক চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম। পরিচালক জানান, ২ মার্চ থেকে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হচ্ছে।

প্রথম সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়ে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান। এরপর ভিন্ন-ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি।

‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইয়াশ বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি এখন সিনেমার নায়িকা। বঙ্গবন্ধুর বায়োপিকে রেণু চরিত্রে তিনি অভিনয় করছেন। দীঘি বললেন, সুন্দর সুন্দর কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস শেষ চিঠি। ইয়াশ ভাইয়ের সাথে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।

Reneta

যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে শেষ চিঠি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক সুমন ধর৷ তিনি বলেন, এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয় সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শেষ চিঠি দর্শকদের উপভোগ করার মতো ওয়েব ফিল্ম হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহানদীঘিলিড বিনোদনসুমন ধর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT