চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াহাব আগুনে ঝলসে গেল রাজশাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্লাটুনের পেসার ওয়াহাব রিয়াজের একটি ওভার বদলে দিল ম্যাচের চেহারা। উড়ন্ত শুরুর পরও হোঁচট খেল রাজশাহী রয়্যালস। লিটন দাস ও আফিফ হোসেনের ১৯ বলে ৩৯ রানের ওপেনিং জুটি ভাঙতেই আসা-যাওয়ার মিছিল। ১৭৫ রানের লক্ষ্যে নামা রাজশাহী ২০ বল আগে গুটিয়ে যায় একশ ছুঁয়ে।

ওয়াহাব ৩.৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৫ উইকেট। আফিফ করেন সর্বোচ্চ ৩১ রান।

মাশরাফী-তামিমদের ৭৪ রানের বড় জয়ে ঢাকা-খুলনা ও রাজশাহীর পয়েন্ট এখন সমান দশ। ১২ পয়েন্ট নয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু পাওয়া রাজশাহীর ব্যাটিংয়ে প্রথম ওভারেই ধস নামান ওয়াহাব। ইনিংসের চতুর্থ ওভারটিতে তুলে নেন তিনটি উইকেট। আফিফ, অলক কাপালি, শোয়েব মালিককে সাজঘরে পাঠিয়ে বদলে দেন ম্যাচের চিত্র।

কঠিন অবস্থা থেকে আর বের হতে পারেনি রাজশাহী। পরে ওয়াহাব আরও দুটি উইকেট নিয়ে আন্দ্রে রাসেলের দলকে ১৬.৪ ওভারে ১০০ রানেই থামিয়ে দেন।

৬ ক্যাচ নিয়ে বিপিএলে নতুন রেকর্ডে নাম লেখান জাকের আলি অনিক। এনামুল হক বিজয় চোট পাওয়ায় ফিল্ডিংয়ে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গ্লাভস হাতে ৬ ক্যাচ নিয়ে বিপিএলে ‍রেকর্ড করেন এ তরুণ।

Reneta

বিপিএলে সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৫টি। সর্বোচ্চ ক্যাচ ছিল ৪টি। সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের সাত ব্যাটসম্যানের ক্যাচ নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দেন জাকের। ওয়াহাব রিয়াজের প্রথম ওভারেই ধরেন তিনটি ক্যাচ।

বিপিএলে সর্বোচ্চ ৫টি করে ডিসমিসাল ছিল পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমলের। দুইজনই ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে।। তিনটি স্টাম্পিং ও দুটি করে ক্যাচ নিয়েছিলেন তারা।

বিপিএলে আগের সর্বোচ্চ ৪টি ক্যাচ নিয়েছিলেন রনি তালুকদার ২০১৫ সালে বিপিএলের চতুর্থ আসরে। ক্যাচ ও ডিসমিসালের রেকর্ড ভেঙে সবার ওপরে এখন জাকের আলির নাম।

তামিম ইকবাল ও আসিফ আলির ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ঢাকা। তামিম ধীরগতিতে আগালেও ক্রিজে নেমেই ঝড় তোলেন আসিফ। ২৮ বলে ৫৫ রান থাকেন অপরাজিত। মারেন ৪টি করে চার-ছক্কা।

তামিম ফিফটি পূর্ণ করেন ৪৪ বলে। শেষ পর্যন্ত টিকে থেকে ৫২ বলে করেন ৬৮ রান। এ বাঁহাতি ওপেনারের ইনিংসে ছিল ৪টি চার, ৩ ছক্কা।

১২ ওভার পেরিয়ে ৮৪ রানে ৫ উইকেট হারায় ঢাকা। ষষ্ঠ উইকেট জুটিতে তামিম ও আসিফ অবিচ্ছিন্ন থেকে শেষ ৪৬ বলে তারা তোলে ৯০ রান।

সর্বোচ্চ দুটি উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা। ৩ ওভারে দেন ৪৪ রান। আন্দ্রে রাসেল, শোয়েব মালিক ও রবি বোপারা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT