চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসিম জাফরকে কোচ হিসেবে চায় বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় এসে কোচের চাকরির প্রস্তাব পেয়েছেন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক দলের ব্যাটিং কোচ হিসেবে তাকে পেতে চায়।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের এক কর্মকর্তা জানান, মৌখিক প্রস্তাবে সাড়া দিয়েছেন জাফর। আরও আলোচনার পর নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। আলোচনা এখনও প্রাথমিক অবস্থায় আছে।

বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন ওয়াসিম জাফর। সেখানে হাজির হন বিসিবির ওই কর্মকর্তা। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কথা বলেন তিনি। তাদের মাঝে মিনিট দুয়েক কথা হলেও আলোচনা এগিয়ে যায়, দুই পক্ষের ইতিবাচকতায়।

ঢাকা প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেলার অভিজ্ঞতা হয় রানমেশিন ওয়াসিম জাফরের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর আকাশী-নীল জার্সিতে চার ম্যাচে করেছেন ২১৬ রান। ঘরোয়া ক্রিকেটে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের ধারাবাহিকতা বিস্ময়কর।

তার ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে আবাহনীর কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের জন্য জাফরের নাম প্রস্তাব করেন বোর্ডের কাছে।

বড় দায়িত্ব কতটুকু সামলাতে পারবেন সেটি পরখ করতে আগে দায়িত্ব দেয়া হচ্ছে ছোটদের দলের। সফল হলে জাতীয় দলের ব্যাটিং কোচের পথ খুলে যাবে এ ভারতীয়র। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত নিল ম্যাকেঞ্জি কাজ করছেন শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটে। টেস্টের জন্য আলাদা ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার ব্যাপারটি অনেকদিন ধরেই ভাবছে বিসিবি।

Reneta

প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়াসিম জাফরের রান ১৯ হাজারেরও বেশি। ৫৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৮৮টি হাফ সেঞ্চুরি। গড় পঞ্চাশের বেশি। ভারতের হয়ে ৩১টি টেস্ট ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেন মুম্বাইয়ের এ ক্রিকেটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিম জাফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT