চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসার এমডিকে শরবত পান করানোর কর্মসূচিতে পুলিশের বাধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
স্বাস্থ্য
A A
ওয়াসা-নোংরা পানির শরবত

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার পানিতে তৈরি শরবত পান করাতে নাগরিক সমাজের প্রতিনিধিরা ওয়াসা ভবনে ঢুকতে চাইলে বাধা দিয়েছে পুলিশ।

ওয়াসা এমডির পদত্যাগ ও নোংরা খাবার পানি সরবরাহের প্রতিবাদে নারী ও শিশুসহ নাগরিক সমাজের ৫ প্রতিনিধি ওয়াসার এমডিকে শরবত পান করাতে ওয়াসা ভবনের কাছে অবস্থান নিয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান কার্যালয়ে না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করবে বলে জানিয়েছে তারা।

গত ১৭ এপ্রিল দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে জানায়, ঢাকা ওয়াসার ৯১ শতাংশ গ্রাহকই পানি ফুটিয়ে পান করেন। বাসাবাড়িতে ৩৬ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ঘনমিটার গ্যাস পুড়ছে পানি বিশুদ্ধকরণে। আর এ কারণে বছরে জ্বালানি বাবদ ব্যয় হচ্ছে ৩৩২ কোটি ৩৭ লাখ টাকা।

ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক, শিল্প প্রতিষ্ঠান ও বস্তি এলাকার পানি ও পয়ঃসংযোগ এ গবেষণার আওতায় পড়েছে। গত বছরের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত সময়ে এই গবেষণা চালানো হয়।

গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান বলেন, পানি ও পয়ঃনিষ্কাশনের টেকসই ব্যবস্থপনা ও প্রাপ্যতা ওয়াসা নিশ্চিত করতে পারেনি। বিশ্বের অনেক দেশেই ট্যাপ থেকে সরাসরি পানি পান করা যায়। এশিয়ারই অনেক দেশেই ট্যাপের পানি সরাসরি পান করা যায়। বাংলাদেশে আমরা ভাবতেও পারি না।

Reneta

গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকা ওয়াসার গ্রাহকদের ৫১ দশমিক পাঁচ শতাংশ বলছেন পানি অপরিষ্কার, ৪১ দশমিক ৪ শতাংশ গ্রাহক পানিতে দুর্গন্ধ থাকার কথা বলেছেন। আর ৩৪ দশমিক পাঁচ শতাংশ গ্রাহক বলছেন, সারা বছরই পানি অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত থাকে।ওয়াসা-নোংরা পানির শরবত

সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার শান্তির বোতলেও দুর্গন্ধযুক্ত পানি পাওয়ার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন ইফতেখারুজ্জমান।

এ গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করে ২০ এপ্রিল সংবাদ সম্মেলন করেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। সম্মেলনে তিনি দাবি করেন, ওয়াসার পানি শতভাগ সুপেয় এবং নিরাপদ।

নিম্নমানের পানি ফোটাতে বছরে ৩৩২ কোটি টাকা খরচ হয়, টিআইবির এই তথ্য গবেষণালব্ধ নয় বরং সম্পূর্ণ অনুমাননির্ভর – এমনটা অভিযোগ করে তিনি বলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয় হওয়ায় ফোটানোর কোনো প্রয়োজন নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসাওয়াসার পানি সরবরাহঢাকা ওয়াসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT