চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসার এমডিকে দুদকের দায়মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পদ্মা (জশলদিয়া) পানিশোধনাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান শেষে ‘দুর্নীতি দমন কমিশনের কিছু করণীয় না থাকায়’ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে অব্যাহতি দিয়েছে দুদক।

একই সঙ্গে ওই অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ করেছে দুদক।

সম্প্রতি কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে ওয়াসার এমডির বিরুদ্ধে ওই অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানকালে প্রকল্পের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়।

দুদকের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রকল্পটি বর্তমানে চলছে। এই অবস্থায় দুদক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলে প্রকল্প কাজে স্থবিরতা দেখা যেতে পারে। তাই দুদক থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা নিয়ে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

সূত্র জানায়, ঢাকা ওয়াসার পদ্মা (জশলদিয়া) পানিশোধনাগার প্রকল্প (ফেজ-১) ২০১৩ সালের ৮ অক্টোবর একনেকের অনুমোদন পায়। এর ব্যয় নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০৮ কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকা।

Reneta

মুন্সিগঞ্জে পদ্মার জশলদিয়া পয়েন্টে এই শোধনাগারটি স্থাপন করা হচ্ছে। এখান থেকে পরিশোধিত পানি কেরানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বসানো হবে পাইপ। বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে এই পাইপ নেওয়া হবে।

অভিযোগে বলা হয়, প্রকল্পটি অনুমোদনের ১৩ মাস আগে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ঢাকা ওয়াসা চুক্তি করে। এ জন্য দরপত্র ডাকা হয়নি। ঠিকাদার চূড়ান্ত করার আগে ওয়াসার নিয়ম অনুযায়ী দর-কষাকষিও (ভেটিং) করা হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। ভেটিং না করায় কমপক্ষে ৩৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হবে বলে অভিযোগ উঠে।

এ ছাড়া প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও পরামর্শক নিয়োগের আগেই তড়িঘড়ি করে পাইপ আমদানির জন্য ব্যয় করা টাকার ওপর অতিরিক্ত সুদ গুনতে হবে প্রায় ১৫০ কোটি টাকা। সব মিলিয়ে সরকারের ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতি হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসাদুদক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT