ছবি তোলাটা সরকার প্রতীকের নেশা। ঢাকাতেই অন্য একটি প্রজেক্টের কাজ করছিলেন প্রতীক। হঠাৎ মনে হলো একদিন বাংলাদেশী সিনেমার সেট থেকে ঘুরে আসা যায়। যেই ভাবা সেই কাজ।
বাংলাদেশের ছেলে সরকার প্রতীকের তোলা পরাবাস্তব সেই সব ছবি নিয়েই একটি ফটো ফিচার প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। বাস্তবতা আর ম্যাজিকের মিশেলেই যেন সাজানো একেকটি ছবির ফ্রেম।
প্রতীক ওয়শিংটন পোস্টকে জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইট, রঙ আর পরিবেশের মধ্যে দিয়ে একটি ভিন্নরকম জগৎ তৈরি করা হয়।
সেটাই প্রতীক খুব সুন্দরভাবে তুলে আনেন নিজের ক্যামেরাতেও। প্রতীক বলেন, বাংলাদেশের সিনেমার গল্পগুলো প্রায় একই রকম। ছেলে-মেয়ের দেখা হবে, তারা প্রেমে পড়বে, গুণ্ডা নায়িকাকে তুলে নিয়ে যাবে, নায়ক বাঁচাবে আর তারপর শুভ সমাপ্তি। এমন গল্পই পছন্দ করে বাংলাদেশী দর্শকরা। হয়তো সেগুলোতে বাস্তব জীবনের সঙ্গে মিল খুবই কম থাকে, কিন্তু পুরোটাই জীবনে ভরপুর থাকে।
ফটোগ্রাফার এই ছবির সিরিজটার নাম দিয়েছেন ‘লাভ মি অর কিল মি’। দেখে নিন ছবিগুলো।







