যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি সাবওয়ে স্টেশনে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে একটি ব্যাঙ্গাত্বক কার্টুন প্রদর্শনীর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ওয়াশিংটনের পরিবহন কর্মকর্তারা। আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ নামের একটি সংস্থা সাবওয়ে স্টেশনে ওই কার্টুনটি স্থাপন করতে চেয়েছিলো।
উল্লেখ্য এমাসের শুরুর দিকে ওই সাবওয়ে স্টেশনে পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়।
ওয়াশিংটনের পরিবহন কর্তৃপক্ষ বুধবার ওই সাবওয়ে স্টেশনে সব ধরনের রাজনৈতিক, ধর্মীয় এবং প্রচারণামূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেয়।
‘ইস্যু-ওরিয়েন্টেড’ বা সমস্যা উদ্ভূতকারী সব ধরনের বিজ্ঞাপনমূলক কর্মকাণ্ড বন্ধ করতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের পরিবহন কর্তৃপক্ষ সর্বসম্মতভাবে ভোট দেয়।
ওই সংস্থাটির প্রতিষ্ঠাতা পামেলা গেলার বলেন, ওয়াশিংটন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাক স্বাধীনতার পরিপন্থি। তিনি বলেন মত প্রকাশে এ ধরনের বাঁধার মাধ্যমে আমেরিকাকে আরো ঝুঁকির মুখে ফেলে দেয়া হচ্ছে।






