যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
অতর্কিত ওই হামলার পর সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ।
সিয়াটল থেকে ২৫ মাইল দূরে মুকিলটিওতে কলেজ পার্টি চলার সময় এক বন্দুকধারী সেখানে হামলা চালায়। সে সময় অনুষ্ঠানস্থলে ২০ জনেরও বেশি ছাত্র উপস্থিত ছিলো।
স্থানীয়রা জানায়, বন্দুকধারী অনুষ্ঠানে প্রবেশের সময় ২০টির বেশি গুলি ছোড়ে।









