অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে তরুণ কবি হুমায়ুন কবির ওয়ালিদের একক কাব্যগ্রন্থ ‘কবির নিজস্ব কোন অনুভূতি নেই’।
গজল প্রকাশনী থেকে বের হওয়া বইয়ের প্রকাশক আব্দুল বাসিত এবং তার টিম “নিফপা” মিলে অঙ্কন করেছেন প্রচ্ছদ।
বই সম্পর্কে ওয়ালিদ বলেন – প্রেম, বিরহ ও দ্রোহের ত্রিমাতৃক অনুভূতির কিছু কবিতা নিয়ে অলংকৃত হয়েছে “কবির নিজস্ব কোন অনুভূতি নেই” কাব্যগ্রন্থটি। এতে ছোট-বড় মিলিয়ে দেড় শতাধিক কবিতা রয়েছে। প্রেম, বিরহ এবং আদর্শিক অনুভূতির সবটা ঢেলে দিয়েই মূলত সৃষ্টি হয়েছে ‘কবির নিজস্ব কোন অনুভূতি নেই’।
বইটি পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরে, ফেস্টুনের ২১ নং স্টলে।








