চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ার’ ও ‘জোকার’-এর কবলে প্রিয়াঙ্কা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

প্রায় তিন বছর পর বলিউডের বড় পর্দায় ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিরতি নিয়ে হিন্দি সিনেমায় ফেরাটা সুখকর হয়নি এই অভিনেত্রীর! কেন?

শুক্রবার (১১ অক্টোবর) মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। দীর্ঘদিন পর বলিউডে প্রিয়াঙ্কার ‘ফিরে আসা’ নিয়ে উত্তেজিত ছিলেন তার ভক্তরা। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি তার বহুল প্রতীক্ষিত ছবিটি!

মুক্তির প্রথম দিনে সোনালী বোস পরিচালিত প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি আয় করেছে মাত্র আড়াই কোটি রুপি!

ছবিটি মুক্তির আগে সিনেমা বিশ্লেষকরা ধারনা করেছিলেন যে, প্রিয়াঙ্কার এই ছবিটি প্রথম দিনে অন্তত ৫ কোটি রুপি আয় করবে!

ভারতের প্রায় এক হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। মাত্র ১০ শতাংশ প্রেক্ষাগৃহে শুধুমাত্র সকালের শো চলেছে ছবিটির। ধারনা করা হচ্ছে, এর ফলেই ছবিটির আয় তেমন বাড়তে পারেনি। একই সাথে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে এখনও চলছে হৃতিক-টাইগারের ‘ওয়ার’ ও হলিউড ছবি ‘জোকার’। এই দুই ছবি নিয়েই মেতে আছে ভারতের দর্শক।

সিনে-বিশ্লেষকরা মনে করছেন, ওয়ার ও জোকার-এর জন্যই ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নিয়ে মানুষের খুব একটা উচ্ছ্বাস নেই।

Reneta

৩০ কোটি রুপি বাজেটের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটির প্রোডাকশন বাবদ খরচ হয়েছে ২৪কোটি রুপি এবং বিজ্ঞাপন ও প্রিন্ট বাবদ খরচ হয়েছে ৬কোটি রুপি।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির। ছবিটিতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরো অভিনয় করেছেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম এবং রোহিত শ্রফ।

Jui  Banner Campaign
ট্যাগ: জাইরা ওয়াসিমদ্য স্কাই ইজ পিঙ্কপ্রিয়াঙ্কা চোপড়াফারহান আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT