বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে যোগ দিতে অাগামী ১৫ জানুয়ারি সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফর বিষয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৫০ জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী ধারণা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আরো বলেন, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগুচ্ছে।










