চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নার বীরত্বের পরও হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

ডেভিড ওয়ার্নার ঝড়ের পরও হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে পারলো না অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার ৩২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩১ রানে হেরেছে অজিরা। টানা পঞ্চম হারে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা দল।

বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে ৮ উইকেটে ৩২৭ রানের বিশাল স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ৫২ রানে ৩ উইকেট হারানোর পর রাইল রুশোর ১২২ ও জেপি ডুমিনির ৭৩ রানে বড় স্কোরের ভিত পায় স্বাগতিকরা। শেষ দিকে ডেভিড মিলারের ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ৩২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রোটিয়ারা।

সফরকারীদের হয়ে তিনটি করে উইকেট নেন ক্রিস ট্রেম্যান ও জোয়ে মানে। এছাড়া স্কট বোলান্ড নেন ২টি উইকেট।

বড় স্কোরের জবাবে শুরুটা দারুণভাবে হয় অস্ট্রেলিয়ার। কিন্তু ওপেনিং জুটিতে ২ রান তোলার পর ছন্দ হারায় তারা। তিন রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে এক সময় ম্যাচ থেকে ছিটকে পড়া অজিদের প্রাণ ফিরিয়েছিলেন ওয়ার্নার। একা হাতেই প্রোটিয়া বোলারদের শাসন করে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তিনি।

১৩৬ বলে এই সিরিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের নবম ওয়ানডে শতক করার পথে ১৭৩ রান করেন ওয়ার্নার। কিন্তু ওয়ার্নার রানআউট হওয়ার পর ২৯৬ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। আর সেই সাথে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে সাউথ আফ্রিকা। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারের পর সবচেয়ে বাজেভাবে হারলো অস্ট্রেলিয়া।

সাউথ আফ্রিকার ইমরান তাহির, কাগিসো রাবাদা ও কাইল অ্যাবট ২টি করে উইকেট নেন।

Reneta

ম্যাচ হারলেও অসাধারণ ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ওয়ার্নার। তবে সিরিজে সর্বোচ্চ রান করলেও তাকে টপকে সিরিজ সেরা হয়েছেন রাইলি রুশো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT