চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নার নয়, বল টেম্পারিংয়ের দায় তার স্ত্রী’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংয়ের দায় নিজের কাঁধে নিলেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে সব দোষ আমার। এই ঘটনা যেন আমাকে মেরে ফেলছে।’

বল টেম্পারিংয়ের ঘটনার আগেই সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ উত্তপ্ত হয়ে ওঠে। ডারবানে প্রথম টেস্টে চা-পানের বিরতির সময় দু’দল যখন ড্রেসিংরুমে ফিরছিল, তখন সাউথ আফ্রিকার উইকেটকিপার কুইটিন ডি ককের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান ওয়ার্নার।

পরে একটি ভিডিওতে দেখা যায়, দু’দলের কয়েকজন ক্রিকেটার ওয়ার্নারকে ধরে আছেন। এরপর দ্বিতীয় টেস্ট চলাকালীন ক্রিকেট সাউথ আফ্রিকার দুই কর্মকর্তাকে নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় সনি বিল উইলিয়ামসের মুখোশ পরা তিন দর্শকের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

২০০৭ সালে ওয়ার্নারের সঙ্গে পরিচয় হওয়ার আগে এই রাগবি খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিল ক্যান্ডিসের। সেই কারণে তাকে বিব্রত করতেই ওই মুখোশ পরেন সাউথ আফ্রিকার দর্শকরা।

এরপর তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় নাম জড়ায় ওয়ার্নারের। আইসিসি তাকে কোনো সাজা না দিলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।

স্বামীর পাশে দাঁড়িয়ে ক্যান্ডিস বলেছেন, ‘আমি কোনো অজুহাত দিচ্ছি না, কিন্তু ডেভ আমাকে এবং মেয়েদের যতটা পারত আগলে রাখত। আমরা যখন কেপটাউন ও পোর্ট এলিজাবেথে ছিলাম, খেলার পর হোটেলের ঘরে ফিরে আমাকে কাঁদতে দেখে ওর হৃদয় ভেঙে যেত। মেয়েরা শুধু আমার দিকে তাকিয়ে থাকত। আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করতাম। কিন্তু দর্শকদের ওই মুখোশ পরতে দেখা, আমাকে উদ্দেশ্য করে গান বাঁধা, ঠাট্টা করা, তাকিয়ে থাকা, হাসা, বিভিন্ন ইঙ্গিত করাও সহ্য করতে হয়েছে।’

Reneta

ক্যান্ডিস আরো বলেছেন, বল টেম্পারিং ঘটনার জেরে নিষিদ্ধ হওয়ায় ভেঙে পড়েছেন ওয়ার্নার। তার প্রতি সমবেদনা দেখানো উচিত অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারবল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT