চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়ার্নারের সঙ্গ আত্মবিশ্বাস দিয়েছে’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:১২ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচের আগের দিন আফিফ হোসেন ধ্রুব বলছিলেন ডেভিড ওয়ার্নারের কাছ থেকে শিখতে চান কিছু জিনিস। কাকতালীয়ভাবে বুধবার ব্যাটিংয়ে নেমে আফিফ সঙ্গী হিসেবে পেলেন ওয়ার্নারকেই। দলের অধিনায়ক ও বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজনকে ক্রিজে পেয়ে আত্মবিশ্বাসে বাড়তি রসদ পেয়েছেন ১৯ বছরের তরুণ অলরাউন্ডার।

শেখার বাসনাও কিছুটা পূরণ হয়েছে আফিফের। অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাছে ছোট ছোট টিপস পেয়েছেন। যা কাজে লাগিয়ে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে আফিফ খেলেছেন ২৮ বলে ৪৫ রানের দুর্দান্ত একটি ইনিংস।

লিটন, নাসির, সাব্বির; একে একে ধরলেন প্যাভিলিয়নের পথ। ৬ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা তখন সিলেট সিক্সার্স। দলকে কক্ষপথে আনেন আফিফ। ওয়ার্নারের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে বদলে দেয় দৃশ্যপট। সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার ৪৭ বলে ৫৯ ও নিকোলাস পুরানের ৩২ বলে ৫২ রানের ঝড়ো ইনিংসে শেষঅবধি ১৬৮ রানের লড়াকু পুঁজিই পেয়ে যায় সিলেট। শেষদিকে উত্তেজনা ছড়ানো ম্যাচে ৫ রানে জিতেছে ওয়ার্নারের দল।

ম্যাচ শেষে আফিফই আসলেন সংবাদ সম্মেলনে। জানালেন কেমন ছিল ওয়ার্নারের সঙ্গে তার রসায়ন, ‘ওয়ার্নারের সাথে যখন ব্যাটিংয়ে ছিলাম, অবশ্যই জিনিসটা খুব ভালো লাগার ছিল। এতবড় একজন ব্যাটসম্যান, তার সাথে ব্যাটিং করছি, এই জিনিসটা আত্মবিশ্বাস দিয়েছে। আর, কিছু টিপস টাইপ দিচ্ছিল যেগুলো ব্যাটিংয়ের সময় কাজে লেগেছে।’

আফিফের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়ের মার। সবগুলো বাউন্ডারি ছিল দৃষ্টিনন্দন। কাভার ড্রাইভে ছড়িয়েছেন মুগ্ধতা। আফিফ ও ওয়ার্নার ক্রিজে কাটান ৭.৫ ওভার। চতুর্থ উইকেট জুটিতে দুজনে ৭১ রান তুলে বিপর্যয় যেমন সামাল দেন, তেমনি ভালো সংগ্রহের দিকে নিয়ে যান দলকে।

হেরে যাওয়া দল চট্টগ্রামের অধিনায়ক মুশফিকুর রহিমও প্রশংসা করে গেলেন আফিফের ইনিংসটির। মুশফিক মনে করেন মিরপুরের উইকেটে ব্যাটিং করা কঠিন হলেও স্মার্ট ক্রিকেট খেলতে পারলে রান করা সম্ভব।

Reneta

‘আফিফ দারুণ ইনিংস খেলেছে, তাতে ওদের চাপ কিছুটা কমেছে। যদি আফিফ স্ট্রাগল করত, তাহলে ওয়ার্নারকে অবশ্যই চান্স নিতে হত। এখানে (মিরপুর) বুদ্ধি দিয়ে স্মার্ট ক্রিকেট খেলতে পারবে তারাই রান করতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফওয়ার্নারচট্টগ্রামবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মার্চ ২৮, ২০২৬

ভারতের বিপক্ষে ড্র, সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

মার্চ ২৮, ২০২৬

‘ভাগ্যিস ফিনালিস্সিমা বাতিল হয়েছিল, না হলে হেরে যেতাম’

মার্চ ২৮, ২০২৬

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘণ্টাব্যাপী ফোনালাপ

মার্চ ২৮, ২০২৬

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT