চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের ফিফটিতে সিলেটের সংগ্রহ ১৫৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিপিএলে আর একটিই ম্যাচ খেলতে পারবেন ডেভিড ওয়ার্নার। এরপরই চোটের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবেন অজি তারকা। শেষের শুরুর আগে আরেকবার হাসলো তার ব্যাট। অধিনায়কের ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ঢাকা ডায়নামাইটসকে ১৫৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সিলেট সিক্সার্স।

গ্যালারি ভরা দর্শকের সামনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান। আগের পাঁচ ম্যাচের স্কোয়াড থেকে এই প্রথম আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও ক্যারিবীয় অলরাউন্ডার কাইরেন পোলার্ডকে বাইরে রেখে দল সাজায় ঢাকা।

রংপুরের বিপক্ষে আগের ম্যাচে ওপেনিং জুটিতে ৭১ রান তুলেছিলেন লিটন দাস ও সাব্বির রহমান। এই ম্যাচে সিলেটের সংগ্রহে জুটিতে দুজনের অবদান থাকল ৩৮ রান। ১৪ বলে ২৭ করা লিটনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙ্গেন সাকিব। একই রানে দলকে বিপদে রেখে পরের ওভারে সাজঘরে ফেরেন ১১ রান করা সাব্বির।

স্বাগতিক দলের খেলা বলে ভরপুর থাকল স্টেডিয়ামের গ্যালারি। কিন্তু ভরা দর্শকের সামনে ৮৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কাঁপাকাঁপি শুরু সিলেটের। বিপদে তখন ব্যাট হাতে এগিয়ে আসতে হল অধিনায়ককেই। রংপুরের পর ঢাকার বিপক্ষেও পেলেন ফিফটি।

উইকেটে যতক্ষণ ছিলেন, বিনোদন যুগিয়েছেন ওয়ার্নার। ৪৩ বলে ৬৩ রানের ইনিংসটিতে ৮ চারে সঙ্গে একটি ছয় যেমন মেরেছেন, উইকেটের আশেপাশে খোঁচা মেরে সিঙ্গেল নিয়ে সচল রেখেছেন রানের চাকাও। ফিফটি পাওয়ার পর কোমর দুলিয়ে নাচ দেখিয়ে বিনোদনও দিলেন দর্শকদেরও!

খুব বেশি করেননি কিন্তু জাকের আলির ১৮ বলে ২৫ রানও সিলেটকে সাহায্য করেছে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে। ওয়ার্নারের সঙ্গে ৬৩ রানের জুটিতে তার অবদান কম নয়।

Reneta

৪ ওভারে ৪২ রানে দিয়ে খরুচে হলেও ঢাকার সবচেয়ে সফল বোলার প্রথমবার খেলতে নামা অলরাউন্ডার অ্যান্ড্রু বির্চ। ৩৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬সিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টোকসের স্বপ্ন ইংল্যান্ডের কোচ হওয়া

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ’ নিয়ে যা জানা গেলো

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ত্বক ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT