চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্ড কমিশনার প্রার্থী যখন অভিনেত্রী তিশা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ডের কমিশনার হিসেবে নির্বাচন করছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা! তার প্রতীক ঘুড়ি! দেয়ালে দেয়ালে তার ছবি সম্বলিত পোস্টার! প্রচারণা চালাচ্ছেন ঘরে বাইরে! তার পক্ষে লড়ছেন শত শত জনতা। পাড়ায়, মহল্লায় মিটিং মিছিলেও অংশ নিচ্ছেন তিনি। তার বিপরীতে প্রার্থী হয়েছেন অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু! শেষ পর্যন্ত নির্বাচনে কি জয় লাভ করবেন তিশা?

আর সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত। এমনটাই জানালেন নির্বাচন কমিশনার রাইসুল তমাল!

না, সত্যিকারের কোনো নির্বাচনে অংশ নিচ্ছেন না তিশা কিংবা মাহমুদুল ইসলাম মিঠু! আর রাইসুল তমালও নির্বাচন কমিশনার নন! মূলত এটি একটি নাটকের দৃশ্যপট! যে নাটকটি পরিচালনা করছেন নির্মাতা রাইসুল তমাল!

নাটকের নাম ‘আদা সমুদ্দুর’। আর এই নাটকে ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসেবে তিশা অভিনয় করেছেন নওশিন জাহান হেনার চরিত্রে ও অভিনেতা মিঠু অভিনয় করেছেন খন্দকার রফিকুল ইসলাম মুন্নার চরিত্রে।

তবে সত্যিকারের নির্বাচন না হলেও গেল ডিসেম্বরের শেষ তিন দিন নির্বাচনের এমন বাস্তব আবহেই কাটলো ‘আদা সমুদ্দুর’ নাটকের সঙ্গে জড়িত সকলের। চ্যানেল আই অনলাইনকে এমনটাই বলছিলেন নির্মাতা।

নাটকের প্রেক্ষাপট যেহেতু পুরান ঢাকার, তাই এর চরিত্ররাও সেই ভাষাতেই কথা বলবেন। নির্মাতা জানান, আমরা তিন দিন পুরান ঢাকার গেন্ডারিয়াতে এই নাটকটির শুটিং করেছি।

Reneta

আসছে ভালোবাসা দিবসকে টার্গেট করে নির্মিত ‘আদা সুমুদ্দুর’। নাটকের বিরাট অংশ জুড়ে ‘রাজনীতি’ মুখ্য, তাহলে কেন এটি ভালোবাস দিবসকে কেন্দ্র করে?

এমন প্রশ্নে নির্মাতা বললেন: ভালোবাসা দিবস মানেই সেই এক ঘুয়েমি প্রেমের গল্প দেখাতে হবে, এমনটা আমি মনে করি না। ‘আদা সুমুদ্দুর’ রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান। তাছাড়া এটি একটি বিগ বাজেটের নাটক। বর্তমানে নাটকের বাজেট সংকটের বিষয়টি কারো অজানা নয়। সেই দিক থেকে এই নাটকটি বেশ ব্যয়বহুল। তাই একটা দিবসকে কেন্দ্র করে নির্মাণই উদ্দেশ্য ছিলো। নাটকটির প্রযোজনা করেছেন স্বদেশ এন্টারটেইনমেন্ট এর কর্ণধার ফয়সাল আজাদ।

দয়াল সাহার রচনায় ‘আদা সমুদ্দুর’ আসছে ভালোবাসা দিবসে স্বদেশ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে মুক্তির আগে যেকোনো একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচার হবে বলেও জানান রাইসুল তমাল।

নাটকে কেন্দ্রীয় চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও মাহমুদুল ইসলাম মিঠু ছাড়াও অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, তাবাসসুম মিথিলা, নিকুল কুমার মন্ডল, দাউদ নূর, আনোয়ার হোসেন, শিখা মৌ সহ আরো অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আনোয়ার হোসেনতাবাসসুম মিথিলাতিশাদাউদ নূরনাটকনিকুল কুমার মন্ডলমুশফিক আর ফারহানরাইসুল তমাললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT