তথ্যপ্রযুক্তি

‘ওয়ানাক্রাই’ ভাইরাস ঠেকানো ব্রিটিশ তারকা ভাইরাস ছড়ানোর দায়ে আটক

‘ওয়ানাক্রাই’ ভাইরাস ঠেকানো ব্রিটিশ তারকা ভাইরাস ছড়ানোর দায়ে আটক

ওয়ানাক্রাই ভাইরাস ঠেকিয়ে তাক লাগানো যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিরক্ষা বিশেষজ্ঞ মার্কাস হাচিন্সকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই।

২৩ বছর বয়সী এই প্রযুক্তিবিদের বিরুদ্ধে ব্যাংকিং তথ্য হাতিয়ে নেয়ার ভাইরাস ছড়ানোর অভিযোগ এনেছে সংস্থাটি। যুুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ব্ল্যাক হ্যাট, ডেফ কনের কনফারেন্সে যোগ দিতে আসা হাচিন্সকে এই অভিযোগে আটক করা হয়।

‘ক্রনস’ নামে ব্যাংকিং তথ্য চুরি করার একটি ট্রোজান ভাইরাস তৈরি এবং ছড়িয়ে দেয়ার অভিযোগে তাকে গ্রেফতারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস।

ক্রনস আক্রান্ত কম্পিউটার থেকে ব্যাংকিং লগইন এবং আর্থিক তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

হাচিন্স ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

আগের অপকর্ম ফাঁস হওয়ার আগ পর্যন্ত মার্কাস হাচিন্স ছিলেন বিশ্বের ১৫০ দেশের ইন্টারনেটে আক্রমণকারী ওয়ানা ক্রাই ভাইরাস দমনের তরুণ তারকা। কারণ এই ভাইরাস ঠেকানোর জন্য ‘কিল সুইচ’ তৈরি করেছিলেন হাচিন্স।

ওয়ানাক্রাই ঠেকানো মার্কাস হাচিন্সকে যুক্তরাষ্ট্রের রক্ষাকর্তা হিসেবে অভিহিত করেছিলো এনবিসি
বিষয়:ওয়ানাক্রাই ম্যালওয়্যার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…