চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে স্ট্যাটাস পেল যুক্তরাষ্ট্র-ওমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হংকংয়ের বিপক্ষে মঙ্গলবার জয় পাওয়ার দিনেই সুসংবাদ পেয়েছিল ওমান। নামিবিয়াকে হারিয়ে সেই আনন্দকে জোরাল করে আরব দেশটি। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান। তাদের সঙ্গে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ছয় দেশ নিয়ে আয়োজিত আইসিসির ডিভিশন-২ ক্রিকেট লিগে এগিয়ে থেকে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান। আগামী আড়াই বছরের জন্য আরব আমিরাত, স্কটল্যান্ড ও নেপালের পাশাপাশি ওমানও পাবে আইসিসির ওয়ানডে স্বীকৃতি।

কেবল ওমানই নয়, ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। হংকংকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি’র ওয়ানডে মর্যাদা অর্জন করেছে মার্কিনিরা।

Banglabid

এ উপলক্ষে নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে একটি টুইট করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টুইটে মার্কিন অধিনায়ক সৌরভ নেত্রাভালকারকে মার্ভেল কমিকের জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা’ হিসেবে দেখানো হয়েছে।

বুধবার নামিবিয়ার উইন্ডহোকে অনুষ্ঠিত বিশ্বকাপ লিগ ডিভিশন-২’এর বাছাইপর্বের ম্যাচে হংকংকে ৮৪ রানে হারায় আইসিসি’র সহযোগী দেশ যুক্তরাষ্ট্র। ওপেনার জাভিয়ের মার্শালের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৮০ রান সংগ্রহ করেছিল ইউএসএ। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে হংকং।

ফলে ওমান ও ইউএসএ দুই দেশই এখন স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গী হয়ে লিগ-২’এ পা রাখল। এরপর এ দলগুলো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতে একে অন্যের সঙ্গে আড়াই বছরে ৩৬টি ম্যাচ খেলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানাপ্লাজা ট্র্যাজেডির ৬ বছর: দোষীদের দ্রুত শাস্তির দাবি

পরবর্তী

চিত্রকর্মে জবিতে যৌন নিপীড়নের প্রতিবাদ

পরবর্তী

চিত্রকর্মে জবিতে যৌন নিপীড়নের প্রতিবাদ

বাংলাদেশে সন্ত্রাসী হামলা আমরা কঠোর হাতে দমন করেছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT