চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী তামিম

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৬:২২ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল মনে করেন, সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যের কারণেই টি-টুয়েন্টি থেকে বেশি আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দাপট দেখাতে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই জ্বলে উঠতে হবে দলকে।

অবশ্য বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে সিরিজ ঘিরে নতুন পরিকল্পনা নিচ্ছে সাউথ আফ্রিকা দলও। হোম গ্রাউন্ডে টি-টুয়েন্টিতে ২ ম্যাচের চ্যালেঞ্জটা নিতেই পারেনি বাংলাদেশ। একতরফা লড়াইয়ে ২-০ তে সিরিজ দখলে নিয়েছে সাউথ আফ্রিকা।

টি-২০ অধ্যায় শেষে শুক্রবার থেকে ওয়ানডের মিশন। গত ছ’মাস যে ফরম্যাটটায় সবচে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী টিম। তবে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান এবং ভারতের চেয়ে ওয়ানডে ক্রিকেটে কতটা শক্তিশালী প্রোটিয়ারা।

সাউথ-আফ্রিকার শক্তির কথা মনে করিয়ে দিয়ে এ ওপেনার বলেন, এটা মনে রাখতে হবে আফ্রিকানরা ভারত ও পাকিস্তানের থেকে শক্তির জায়গায় অনেক এগিয়ে আছে। এ জন্যই তারা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সব সময় তারা এক কিংবা দুইয়ে থেকেছে। তবে ওদের স্পিনারদের থেকে আমাদের স্পিনাররা বেশ এগিয়ে রয়েছে। আমাকে বললে তো বলবো ওদের থেকে আমাদের স্পিনাররা চার-পাচ ধাপ এগিয়ে রয়েছে।

দলের সঙ্গে নিজের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন বাংলাদেশী ওপেনার। ওয়ানডের দলে ফিরেছেন তার পুরনো পার্টনার এনামুল বিজয়। তবে তামিম স্পষ্টই বলেছেন, ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে পার্টনারশিপটা জমছে ভালো তার।

সৌম্যের ব্যাটিং তাকে মুগ্ধ করে উল্লেখ করে তিনি বলেন, সৌম্যকে পার্টনার হিসেবে দেখতে আমার ভালো লাগে। ব্যাটিংয়ে দুই পাশ থেকে দ্রুত রান আসতে থাকলে প্রতিপক্ষের বোলাররা এমনিতেই চাপে পড়ে যাবে। তখন রান করাটা সহজ হয়ে যাবে।

Reneta

তামিম ইকবাল কথা বলার আগেই অবশ্য প্রেসের সঙ্গে কথা বলেন, সাউথ আফ্রিকান অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন। নিষেধাজ্ঞায় জড়িয়ে ওয়ানডে সিরিজে থাকছেন না তাদের ‘সেরা-অস্ত্র’ এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের ক্যাপ্টেনসি করবেন হাশিম আমলা।

তবে সবকিছু পেছনে রেখে ওয়ানডে সিরিজ নিয়ে নতুন ভাবনায় সাউথ আফ্রিকা। এবির জায়গায় যে আসবে সে শতভাগ দেওয়ার জন্যই আসবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে ‍আমরা টি-২০ সিরিজ জিতেছি। তবে ভারতের বিপক্ষে ‍ওদের পরফরমেন্সটাও আমাদের মাথায় আছে।

১০ জুলাই হোম অফ ক্রিকেটে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আরও এক দফা সময় পাল্টিয়ে এখন সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বিকাল ৩টায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন সমঝোতা স্মারক সই

মে ১৫, ২০২৬

ঈদযাত্রায় ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT