চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে সিরিজের আগেই ব্যাটিং পরামর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজে ভরাডুবির মূলে ছিল ব্যাটিং ব্যর্থতা। অ্যান্টিগা, জ্যামাইকার ২২গজ টাইগার ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজ পেসারদের দাপটের কাছে অসহায় আত্মসমর্পণে চার ইনিংসে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৫০৪ রান!

ওরকম পারফরম্যান্সের পর ক্যারিবীয়দের সামনে ওয়ানডে সিরিজের ব্যাটিং নিয়েও থাকছে চাপা আতঙ্ক। এমন অবস্থার মাঝে স্বস্তির খবর, ওয়ানডে সিরিজে আগেই টাইগারদের সঙ্গে যোগ দেবেন নতুন ব্যাটিং পরামর্শক।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানায়। তার আগেই দলের সঙ্গে নতুন ব্যাটিং পরামর্শক যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। তবে নামটা গোপনই রাখলেন!

বুধবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আশা করছি ওয়েস্ট ইন্ডিজে আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং কনসালটেন্ট যোগ দেবেন। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি তিনি ২২ তারিখের মধ্যে যোগ দেবেন।’

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে টাইগারদের ব্যাটিং পরামর্শক হতে যাচ্ছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জি। তবে নিজামউদ্দিন চৌধুরী ব্যাটিং পরামর্শকের নাম বলতে চান না এখনই, ‘আমরা এখন যে চুক্তিগুলো করছি সেটা ২০১৯ বিশ্বকাপকে বিবেচনায় রেখেই করছি। একটা চুক্তির খুঁটিনাটি বিষয় থাকে। পুরো বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত (কোচের নাম ও মেয়াদ) জানিয়ে দেবো।’

গত বছরের জুলাইয়ে থিলান সামারাবীরার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে চুক্তি করেনি বিসিবি। এক বছর ধরে ব্যাটিং কোচ ছাড়া দেশ-বিদেশে খেলছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর সামারাবীরার জায়গায় নতুন কাউকে পেতে যাচ্ছেন তামিম-মুশফিকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT