চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানকে পেছনে ফেলে আট নম্বর স্থানটি এখন বাংলাদেশের দখলে। বিশ্বকাপে টাইগারদের দুর্দান্ত পারফরমেন্স। সেই সাথে চলতি বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ইমরান-ওয়াসিমদের উত্তরসূরীদের হোয়াইটওয়াশ। সব মিলিয়ে ভালো একটা সময় পার করছে টিম টাইগার্স।

চলতি সময়ে দুর্দান্ত খেলার পুরস্কারটাও হাতে হাতেই পে‌লো লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে আট নম্বর স্থানটি এখন মাশরাফি-মুশফিকদের দখলে।

বৃহস্পতিবার নতুন র‌্যাঙ্কিং ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘোষিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে ১২ রেটিং পয়েন্ট বেশি অজিদের। তিন নম্বরে বিশ্বকাপ রানারআপ নিউজিল্যান্ড। আর চার এবং পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা এবং  শ্রীলংকা।<

র‌্যাঙ্কিং অনুযায়ী সাত ও আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের রেটিং পয়েন্ট সমান ৮৮। আর নবম স্থানে থাকা পাকিস্তানের ৮৭।

এর ফলে ২০১৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে রীতিমতো যুদ্ধ করতে হবে এই তিন দলকে। ৩০ সেপ্টেম্বর ২০১৫-এর মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি।

Reneta

পয়েন্ট বাড়ানোর লড়াইতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশ-পাকিস্তানের সুযোগ বেশি। কারণ সেপ্টেম্বরের আগে ওয়ানডে সিরিজ খেলবে দুটো দলই। কিন্তু এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো সিরিজ নেই।

জুনে ভারত এবং জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আর মে’তে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের এবং শ্রীলংকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।

র‌্যাঙ্কিং সবচেয়ে বেশি উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। অস্টম স্থান থেকে তিন নম্বরে উঠে এসেছে তারা। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার জায়গা হয়েছে চতুর্থস্থানে। আর শ্রীলংকার কাছে পঞ্চম স্থান ছেড়ে দিয়ে ইংল্যান্ড নেমে গেছে ছয়নম্বরে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও টি-টোয়েন্টিতে নবম স্থানেই রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে শীর্ষে আছে চ্যাম্পিয়ন শ্রীলংকা। দ্বিতীয় স্থানে আছে ভারত এবং তিন নম্বর জায়গাটা ওয়াডের শীর্ষস্থানধারী অস্ট্রেলিয়ার। চারে আছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে পেছালোও টি-টোয়েন্টিতে পঞ্চম স্থানেই আছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে র‍্যাঙ্কিংক্রিকেট র‌্যাঙ্কিংবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT