চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে দলে নেই সৌম্য, ফিরলেন মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

উইন্ডিজ সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। প্রায় এক বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চোটের কারণে টেস্ট সিরিজে দল থেকে ছিটকে পড়া মোস্তাফিজুর রহমানকেও রাখা হয়েছে ১৬ সদস্যের দলে।

দলে এসেছে আরও কয়েকটি পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, ইনজুরি আক্রান্ত নাসির হোসেন, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম, পেসার আবুল হাসান রাজু ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহি।

আগামী ২২, ২৫ ও ২৮ জুলাই হবে সিরিজের তিনটি ওয়ানডে। টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। তার আগেই মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেছে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে না থাকা সৌম্য সরকার ঘরের মাঠে সবশেষ ত্রিদেশীয় সিরিজে ছিলেন না। সেই সিরিজেই তিন বছর পর জাতীয় দলে ফেরা ওপেনার এনামুল হক বিজয় টিকে গেছেন বর্তমান দলে।

বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT