বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দলে থাকছেন না সাউথ আফ্রিকার মারমুখি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর ওয়ানডে ম্যাচটি খেলতে পারবেন না এ ব্যাটসম্যান।
এ পরিস্থিতিতে পুরো সিরিজেই তাকে বিশ্রাম দিতে ফিরিয়ে নিয়েছে সাউথ আফ্রিকান ক্রিকেট এসোসিয়েশন। তার বদলে টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও অধিনায়কত্ব করবেন হাশিম আমলা। একই সঙ্গে টি-টুয়েন্টি দলে থাকা লেগ স্পিনার এডি লি ওয়ানডে দলেও ডাক পেয়েছেন।






