চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডের শোধ টি-টুয়েন্টিতে তুললো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ায় টানা দুই ওয়ানডে হেরে করোনা পরবর্তী মাঠে হয়েছিল ভারতের। ওই সিরিজ হারানোর শোধটা ২০ ওভারে এসে নিলেন বিরাট কোহলিরা। জোড়াতালির অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টানা দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে সফরকারীরা।

সিডনিতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রায় নতুন এক দল নিয়েই ভারতের বিপক্ষে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক অস্ট্রেলিয়া। তাতেও কাজ হয়নি, দুই বল আগেই লক্ষ্য হেসেখেলে পার করেছে ভারত।

সিরিজ বাঁচানোর ম্যাচে দল সাজাতেই হিমশিম খেয়েছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচে চোট পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ম্যাচের আগে জানা গেল মাঠে নামা হচ্ছে না তার। আগের ম্যাচে চোট কেড়ে নিয়েছিল পেসার প্যাট কামিন্সকে, এই ম্যাচে পাওয়া যায়নি আরেক পেসার মিচেল স্টার্ককে। নিজের পরিবারের কোনো সদস্যের অসুস্থতার জন্য তিনি টি-টুয়েন্টি সিরিজে খেলছেন না। সময় কাটাবেন পরিবারের সঙ্গে। পেসার ড্যানিয়েল সামসকে জায়গা করে দিয়ে বিশ্রাম দেয়া হয় জশ হ্যাজেলউডকে। একাদশে ঢোকেন আরেক পেসার অ্যান্ড্রু টাই।

Banglabid

ফিঞ্চের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড নিজেই নেমেছেন ওপেনিং করতে। নেমেই করেছেন ফিফটি। ৩২ বলে ১০ চার ও এক ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যানের ৫৮ রানের ইনিংসটি অজিদের সর্বোচ্চ।

ওয়ানডেতে ভালো খেললেও প্রথম টি-টুয়েন্টিতে নামের সুবিচারে ব্যর্থ ছিলেন স্টিভেন স্মিথ। এবারের আইপিএলেও খুব একটা ভালো খেলেননি সাবেক অজি অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে ফিফটি না পেলেও ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে বড় রানের পথ গড়ে দিয়ে গেছেন তিনি। সেটির উপর দাঁড়িয়ে ২২ রানে ম্যাক্সওয়েল ও ২৬ রানে মোয়েজেস হেনরিক্স দলকে এনে দেন দুইশো ছুঁইছুঁই সংগ্রহ।

নিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতেও আলো ছড়িয়েছেন ভারতের পেসার টি নটরাজন। পুরো ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে পেয়েছেন আর্চি শর্ট ও হেনরিক্সের উইকেট। বেশ খরুচে বল করেছেন গত ম্যাচে রবীন্দ্র জাদেজার কনকাশন বদলি যুজবেন্দ্র চাহাল, ৫১ রান খরচায় স্মিথের উইকেট গেছে তার পকেটে। ৩৯ রানে শার্দুল ঠাকুর নিয়েছেন বাকি উইকেটটি।

Reneta

রান বড় হলেও অভিজ্ঞ পেসারদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে অস্ট্রেলিয়া। সামস ও শন অ্যাবটকে দিয়ে বোলিং শুরু করালে পরীক্ষা-নিরীক্ষা সারতে তৃতীয় ওভারে ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দেন ওয়েড। সেই ওভারে ১৯ তুলে রানের গতি বাড়িয়ে তোলেন ভারতের দুই ওপেনার শেখর ধাওয়ান ও লোকেশ রাহুল।

২২ বলে ৩০ করা রাহুলকে কাভারপয়েন্টে মিচেল সোয়েপসনের ক্যাচ বানিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন টাই। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক কোহলির সঙ্গে ৩৯ রান তুলে ফিফটি এনেছেন ধাওয়ান। ৩৬ বলে ৫২ করে অ্যাডাম জাম্পার বলে সোয়েপসনের ক্যাচ হয়ে ফেরেন বাঁহাতি ওপেনার।

রাহুল-ধাওয়ানরা ফিরে গেলে অজিদের আসল বিপদ হয়ে ঝুলে ছিলেন কোহলি। ২১ বলে ৪০ করে যখন ম্যাচকে আস্তে আস্তে হাতের মুঠোয় পোরার অপেক্ষায় ভারত অধিনায়ক, তখন তাকে ফেরান অভিষিক্ত পেসার সামস। অফস্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ওয়েডের কাছে ক্যাচ দেন ভারত অধিনায়ক।

কোহলি যখন ফিরে যাচ্ছেন ভারতের প্রয়োজন ছিল ২৩ বলে ৪৬ রান। শ্রেয়াস আয়ারকে নিয়ে দুই বল আগেই সেই ম্যাচটা শেষ করে আনেন হার্দিক পান্ডিয়া। শেষ ১২ বলে ২৫ রান দরকার থাকলে টাই ও সামসের করা ১০ বলে ম্যাচ বের করে নেন পান্ডিয়া। ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি, নিজের জন্মদিনে ৫ বলে ১২ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন আয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮২.৯২

পরবর্তী

লটারিতে মাশরাফীকে পেল খুলনা

পরবর্তী

লটারিতে মাশরাফীকে পেল খুলনা

গবেষণায় তরুণদের এগিয়ে আসা লক্ষ্যে পৌঁছার বড় পর্যায়: ঢাবি উপাচার্য

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT