চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডের পর টি-টুয়েন্টি, দুই সংস্করণে ডিপিএল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০৩ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি সংস্করণের সঙ্গে খাপ খাওয়াতে বিপিএলের বাইরে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। তাদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এবার। ২০১৮-১৯ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অনুষ্ঠিত হবে দুটি সংস্করণে। আগামী ১ মার্চ ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে লিগ, আর শেষ হবে টি-টুয়েন্টি দিয়ে। অংশ নেবে দেশের শীর্ষ ১২টি ক্লাবই।

ডিপিএলের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন চ্যানেল আই অনলাইনকে জানালেন এমন তথ্য। তিনি জানান, ওয়ানডের পর টি-টুয়েন্টি লিগে সব ক্লাবের অংশগ্রহণ থাকবে; প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে।

বিপিএলের পঞ্চম আসরে একাদশে পাঁচ বিদেশি খেলায় কমে যায় দেশিদের অংশগ্রহণ। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয় কেবল স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট। তবে গত বছর সেটি করতে পারেনি বিসিবি। কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলের ষষ্ঠ আসর চলার সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও আরেকটি টি-টুয়েন্টি লিগ আয়োজনের ভাবনার কথা জানান। এবার তাই ৫০ ওভারের ক্রিকেটের ঢাকা লিগের সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে টি-টুয়েন্টি লিগও।

ঢাকা লিগে অবশ্য দুটি সংস্করণই চালু ছিল। তবে বিপিএল শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে যায় টি-টুয়েন্টি। সেটি আবার নতুন করে শুরু হচ্ছে।

মোহাম্মদ শরিফ

ওয়ানডের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের টি-টুয়েন্টি লিগ হলে প্রকৃত পারফর্মাদের বিপিএল খেলার সুযোগ বাড়বে বলে মনে করেন মোহাম্মদ শরিফ। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বাংলাদেশ দলের হয়ে ১০টি টেস্ট ও ৯টি ওয়ানডে খেলা এ পেসার বললেন, ‘এটি হলে বিপিএলে দল গঠন করতে একটি মানদণ্ড পাবেন ফ্র্যাঞ্চাইজিগুলো। তাতে করে যারা প্রকৃত পারফর্মার তারাই সুযোগ পাবে বিপিএলে। খেলার মানও উন্নত হবে। আশা করবো ধারাবাহিকভাবে এটি প্রতি বছরই হবে।’

লিজেন্ড অব রূপগঞ্জের ক্রিকেটার শরিফ ডিপিএলে দারুণ বোলিং করলেও বিপিএলে দল পাননি। তার মতো অনেক পারফর্মারই সুযোগ পাননি বিপিএল খেলার। ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এ ক্রিকেটার মনে করেন, টি-টুয়েন্টি লিগ হলে নিজেদের প্রমাণের সুযোগ থাকবে সবার।

Reneta

বিপিএল চলার সময় শাহরিয়ার নাফীস আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি তুলেছিলেন। এর প্রয়োজনীয়তা নিয়ে পরে কথা বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।

শাহরিয়ার নাফীস

রাজশাহী কিংসের হয়ে বিপিএল খেলা নাফীস বলেন, ‘আরেকটি লিগ হলে হলে স্থানীয় ক্রিকেটারদের মাঝে টি-টুয়েন্টি খেলার অভ্যস্ততা চলে আসবে এবং তখন তারা বিপিএলে বিদেশিদের সঙ্গে সমানতালে লড়তে পারবে। ফরম্যাটটা ভালভাবে বুঝে এসে বিপিএলে আরও ভালো পারফরম্যান্স করতে পারত বলে আমি মনে করি। এতে পুরো বাংলাদেশের টি-টুয়েন্টি পারফরম্যান্সেরও উন্নতি হবে বলে বিশ্বাস করি।’

বাংলাদেশে ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট প্রচলন হয় ২০০৬ সালে। ঢাকা প্রিমিয়ার লিগ কয়েক মৌসুম হয়েছিল দুই ফরম্যাটে। ওয়ানডে লিগ শেষ হওয়ার পর হত টি-টুয়েন্টি। বিপিএলের বাইরে সবশেষ টি-টুয়েন্টি টুর্নামেন্ট হয়েছে ২০১৩ সালে। বিপিএল এক বছর বন্ধ থাকায় আয়োজন করা হয়েছিল ওই টুর্নামেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT