চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে রোহিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ওয়ানডে ক্রিকেটে অন্য ব্যাটসম্যানরা যেখানে পৌছাতে পারেনি সেখানেই পৌছে গেলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে তার অপরাজিত ২০৮ রানে ভর করে ৩৯২ রানের পাহাড় গড়েছে ভারত।

রোহিত ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত থাকেন।  তার ইনিংসে রয়েছে ১৩ টি বাউন্ডারি ও ১২টি ওভার বাউন্ডারি। অধিনায়ক হিসেবে রোহিতের এটি প্রথম ডাবল সেঞ্চুরি। আর ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। এর মধ্যে পাঁচটি ইনিংসই আবার ১৫০ ছোঁয়া।

রোহিতের ব্যাটিং তাণ্ডবে কার্যত ধরাশায়ী হল শ্রীলঙ্কার বোলিং লাইন-আপ। শ্রেয়স আয়ার ৭০ বলে ৮৮, শিখর ধাওয়ান ৬৭ বলে ৬৮ রান করেন। ধোনি ৭ ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৮ রান।

শচীন টেন্ডুলকারের পর ২০১৩ সালে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৮ রানে ১২ চার ও ১৬ ছক্কায় ২০৯ রান করেছিলেন তিনি।

পরের বছর প্রথম ব্যাটসমান হিসাবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির সঙ্গে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের স্কোর গড়েন। কলকাতায় এই শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন। সেই ইনিংসে নয়টি ছক্কার সঙ্গে চার ছিল ৩৩টি।

রোহিত ছাড়া ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা অন্য ব্যাটসম্যানও সবাই ওপেনার। তারা হলেন-শচীন টেন্ডুলকার (২০০*), মার্টিন গাপটিল (২৩৭*), বীরেন্দ্র শেবাগ (২১৯) ও ক্রিস গেইল (২১৫)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা সিরিজরোহিত শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT