ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর আলামিন হোসেন নামের এক মাদ্রাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।
আলামিন আড়পাড়া গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেণীর ছাত্র ছিল। গত ৩০ নভেম্বর বাড়ি থেকে গ্রামে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে শিশুটি নিখোঁজ হয়।








