স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবনে অনুষ্ঠিত ওই মিলাদে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট এই বিজ্ঞানীর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক নেতাকর্মীরা যোগ দেন।








