চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াংখেড়ের পিচের বন্দনায় কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কানপুর টেস্টে কেবল ১ উইকেট দূরে আটকে গেছে জয়। মুম্বাইতে নিউজিল্যান্ডকে বিধ্বস্তই করেছে ভারত। ঘরের মাঠে শক্তির জায়গাটা দেখিয়েছে আরেকবার। নিজেদের রেকর্ড ব্যবধানে জিতে বেশ উৎফুল্ল বিরাট কোহলি। পুরষ্কার বিতরণীর মঞ্চে ভারত অধিনায়কের চোখে-মুখে দেখা মিলল সেটারই।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর কোহলি বলেছেন, ‘জয় নিয়ে ফিরে আসাটা আসলেই দারুণ অনুভূতি। অধিনায়ক হিসেবে বলব এটা দুর্দান্ত পারফরম্যান্স ছিল। অতীতেও এমন আমরা দেখেছি। ম্যাচে কেউ না কেউ দলকে জেতানোর দায়িত্ব নেবে, এটা সবসময়ই প্রত্যাশিত এবং এ ম্যাচে আমরা সেটা করতে পেরেছি।’

চতুর্থ দিনে টেস্ট শেষ হলেও মুম্বাইয়ের পিচের বন্দনা করতে কার্পণ্য করেননি স্বাগতিক দলপতি, ‘প্রথম ম্যাচে আমরা ভালোই খেলেছিলাম। প্রতিপক্ষ ওই ম্যাচে ভালো ব্যাট করে ড্র পায় এবং পঞ্চম দিনের পিচে বোলারদের জন্য প্রত্যাশিত কিছুই ছিল না। এখানকার পিচ একটু সহায়তা করেছে। পিচে পেস ও বাউন্স থাকায় প্রতিপক্ষকে চাপে ফেলতে পেরেছি। বলা যায় ওয়াংখেড়ের পিচ সবদিক বিবেচনায় ভালো ক্রিকেট খেলার জন্য অনুকূল ছিল। আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পেরেছিলাম।’

রবি শাস্ত্রীর বদলে হেড কোচ হিসেবে কিউইদের বিপক্ষে সিরিজেই ভারতের দায়িত্বে বসেছেন রাহুল দ্রাবিড়। তাকে নিয়ে অধিনায়কের ভাষ্য, ‘আগের ম্যানেজমেন্ট দুর্দান্ত কাজ করেছে। এবার রাহুল ভাই এসেছে। যদিও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা আগের মতোই আছে। আমরা সবাই ভারতের ক্রিকেটে অবদান রাখার জন্য এসেছি।’

ঘরের মাঠে সিরিজ জয়ের পর আত্মতুষ্টিতে ভুগছেন না কোহলি। আসন্ন সাউথ আফ্রিকা সফরে দলের সামনে বড় চ্যালেঞ্জ দেখছেন। সতীর্থদের সতর্ক করে দিয়েন সেজন্য।

‘আমরা যেন বিদেশের মাটিতেও ভালো করতে পারি, সেটা অস্ট্রেলিয়ায় আমাদের দেখানো শুরু হয়েছিল। তারপর আমরা ইংল্যান্ডে নিজেদের আরও এগিয়ে নিয়েছি। আমরা যে পৃথিবীর যেকোনো প্রান্তে জিততে পারি, সেই বিশ্বাস তৈরি হয়েছে। সাউথ আফ্রিকার চ্যালেঞ্জটা নেয়ার জন্যও সবাই প্রস্তুত। এটি কঠিন চ্যালেঞ্জ। যা আমরা জিততে চাই। দলের সবাই উজ্জীবিত আছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিপ্যাটেলভারত-নিউজিল্যান্ড টেস্টলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT