চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসি প্রদীপসহ ৩১ জনের বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৪৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা নূর মোহাম্মদ ও মোঃ আজিজ নামের দুই ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৩১ জনের বিরুদ্ধে একদিনে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে মোহাম্মদ আজিজের মা হালিমা খাতুন ও নুর মোহাম্মদের স্ত্রী লাইলা বেগম বাদী হয়ে টেকনাফের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ হেলাল উদ্দিনের আদালতে পৃথকভাবে এ মামলা করেন।

হালিমা খাতুনের মামলায় ওসি প্রদীপসহ ১৬ জন এবং লাইলা বেগমের মামলায় ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। নিহত নুর মোহাম্মদ টেকনাফ সদরের নাজিরপাড়ার বাসিন্দা এবং মোঃ আজিজ একই ইউনিয়নের ডেইল পাড়ার বাসিন্দা।

বাদী পক্ষের আইনজীবী নূর হোসেন নাহিদ মোঃ মোস্তফা সাংবাদিকদের বলেন, দুটি মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান আসামী করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবীরা জানান, ফৌজদারি মামলার এজাহার দুটি আমলে নিয়েছেন আদালত এবং ওই ঘটনা সংক্রান্ত অন্য মামলা হয়েছিল কিনা নিহত দুজনের ময়না তদন্ত হয়েছিল কিনা তা আগামী ৪ অক্টোবরের মধ্যে আদালতকে জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

নিহত মো: আজিজের মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ২০১৯ সালের ১৮ অক্টোবর টেকনাফ থানার একদল পুলিশ মোঃ আজিজ, নুর হাসান ও আবুল খায়ের নামের তিনজনকে ধরে নিয়ে যায়। পরে মোঃ আজিজের পরিবার থেকে ২০ লাখ টাকা দাবি করে ওসি প্রদীপসহ অন্যরা। না দিলে আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এতে নিরুপায় হয়ে বিভিন্নভাবে ৫০ হাজার টাকা পুলিশকে দেয় আজিজের পরিবার। কিন্তু ১৯ অক্টোবর রাতে টেকনাফের মহেশখালীয়াপাড়া নদীঘাট এলাকায় আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হয়।

Reneta

নিহত নূর মোহাম্মদের মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত বছরের ১৯ মার্চ বীজ ও সার আনতে কৃষি অফিস গেলে সেখান থেকে কৃষি সরঞ্জাম ব্যবসায়ী নুর মোহাম্মদকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার পরিবার থেকে ৫০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপসহ অন্যরা। না দিলে তাকে ক্রসফায়ারে মারা হবে বলে হুমকি দেয়া হয়। তাই বাধ্য হয়ে বিভিন্নভাবে যোগাড় করে পাঁচ লাখ টাকা দেয়া হয়। কিন্তু ২১ মার্চ রাতে স্ত্রী লায়লা বেগম নুর মোহাম্মদকে থানা থেকে বের করে মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে নুর মোহাম্মদকে কয়েকজন পুলিশ তুলি ঝাউবাগানে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬

দক্ষিণাঞ্চলে বাড়ছে সর্জন পদ্ধতির চাষ

জুলাই ২১, ২০২৬

বন্ধ্যাত্ব নির্ণয়ে কোন কোন পরীক্ষা জরুরি, বয়স ও হরমোন কতটা প্রভাব ফেলে

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT