বিনোদন

ওশিনের নির্মাণে কাছে আসার গল্প

প্রেমের বন্ধনে আবদ্ধ দুই তরুণ-তরুণী ও প্রযুক্তি প্রেমীদের মিলনমেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেম ও বন্ধুত্বের সুন্দর মুহূর্তের ছবি, যেখানে তরুণ-তরুণীরা একে অপরের সাথে হাসি-খুশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে ক্লোজআপ নির্মাণ করছে দ্বিধাহীন কাছে আসার আসার গল্প। সেরা তিন গল্পে এ বছর নির্মিত হবে স্বল্পদৈর্ঘ্য। সম্প্রতি ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্প এর প্রমোশনাল বিজ্ঞাপন নির্মিত হয়েছে।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ বিজ্ঞাপন নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন। বান্দরবানের বিভিন্ন দুর্গম লোকেশনে টানা শুটিং হয়েছে বিজ্ঞাপনটির। এতে সায়মা ইসলাম ও নকুল চাকমার দ্বিধা ভেঙে কাছে গল্প তুলে ধরা হয়েছে।

সায়মা ইসলামের চরিত্রে আছেন নিদ্রা দে নেহা এবং নকুল চাকমার চরিত্রে বিউটি পারাম।

কাজটি প্রসঙ্গে নির্মাতা ওশিন বলেন, ভালোবাসার কাছে ধর্ম, জাত, সমাজ, পরিবার হার মানতে বাধ্য। উঁচু পাহাড়ের মত বাঁধা পেরিয়ে ভালোবাসা খুঁজে নেয় পূর্ণতা। আর তেমনই এক দ্বিধার বাঁধা পেরিয়ে সায়মার ভালোবাসা পূর্ণতা পায় নকুল চাকমার কাছে। আলাদা ধর্ম, আলাদা জাতিস্বত্বা কারণে তাদের বিচ্ছেদ হলেও তা ঘুচিয়ে সায়মা ফিরে যায় নকুলের কাছে।

বিষয়:কাছে আসার গল্প ক্লোজআপ বান্দরবান ভালোবাসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…