চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওরা ফিরে এলে আবরারের আত্মা কষ্ট পাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নিহত আবরারের মা বলেছেন: আমার ছেলের পা যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আর যাবে না, তেমনি যারা আমার ছেলেকে হত্যা করেছে তারাও যেন আর ও বিশ্ববিদ্যালয়ে পা না দিতে পারে। তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানাই। অস্থায়ী বহিষ্কার করা হলে তারা আবার ফিরে আসবে, ওরা ফিরে এলে আমার ছেলে আবরারের আত্মা কষ্ট পাবে। আমি তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করায় এ মন্তব্য করেছেন আবরার ফাহাদের মা। একইরকম প্রতিক্রিয়া জানিয়েছেন আবরারের বাবাও।

আবরারের বাবা বলেন, সিসিটিভি ফুটেজ, একাধিক আসামীর জবানবন্দি এবং এই ঘটনার সাথে যে আসামিরা জড়িত তার যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও বুয়েট কর্তৃপক্ষ তাদের স্থায়ীভাবে বহিষ্কার না করে সাময়িক বহিষ্কার করেছে। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানাই। বিচারকার্য যাতে খুব অল্প দিনের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি হয়, সেই দাবি জানাই।

হত্যাকাণ্ডটি যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় সে ব্যাপারে সকলের প্রতি আহবান জানিয়েছেন আবরারের বাবা-মা।

আবরারের বাবা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে অনেকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। যা কোনভাবেই কাম্য নয়।

Reneta

হত্যাকারীদের অস্থায়ী বহিষ্কারসহ শিক্ষার্থীদের ৫ দফা মেনে নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ। ছাত্র সংগঠনগুলোর কার্যালয় সিলগালা করারও নির্দেশ এসেছে নির্দেশনায়।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে।

গত রোববার রাত আটটার দিকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় একই হলের ২০১১ নম্বর কক্ষে। ওই কক্ষে তাকে নির্যাতন করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হল থেকেই তার লাশ উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরারআবরারের মাবুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT