চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওরা কিভাবে বাঁচবে, ওগো কেডা মানুষ করবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর দারুসালাম থানার কর্মরত উপ–পরিদর্শক(এএসআই) মো. ইব্রাহিম মোল্লা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহতের পর তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাটে কচুয়া উপজেলার পালপাড়ায় চলছে শোকের মাতম।

ভাইয়ের এমন মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছে না বিধাবা বড়বোন জাহানারা বেগম। তার একটাই কথা ‘ইব্রাহিম ছিলো আমাদের পরিবারের প্রদীপ। বৃদ্ধা বাবা মাসহ অসহায় বোনদের ওই আগলে রাখত। ওর ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ওগো কি হবে, ওরা কিভাবে বাঁচবে, ওগো কেডা মানুষ করবে।’

বৃদ্ধবাবা আব্দুস সত্তার মোল্লার ৫ কন্যা ও এক পুত্র সন্তানের মধ্যে ইব্রাহিম মোল্লা ছিলেন পঞ্চম। ২০০৩ সালে চাকুরি হবার পর একমাত্র আয়ক্ষম পুত্র সন্তানকে হারিয়ে তিনি নির্বাক হয়ে গেছেন। ইব্রাহিমের মা আছিয়া বেগম ঘরে প্রলাপ বকে চলছেন। ভাইয়ের অকাল মৃত্যুর সংবাদ শুনে গভীর রাতে গ্রামের বাড়িতে ছুটে এসেছেন বড় ৪ বোন জাহানারা, আনোয়ারা, মনোয়ারা ও হোসনেয়ারা।

পরিবারের সবার একটাই দাবি, সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। আমরা গরীব আমার ভাইয়ের ২ সন্তানদের দায়িত্ব যেনো সরকার নেয়, না হলে তাদেরও ভবিষৎ অনিশ্চিত হয়ে যাবে।

সর্বশেষ গত কোরবানির ঈদে স্ত্রী খায়রুন্নেছা বেগম ও ৬ বছরের কন্যা জান্নাতি আর ২০ মাসের পুত্র সন্তান মোহাম্মদকে নিয়ে এএসআই ইব্রাহিম বাগেরহাটের নিজ গ্রামে এসেছিলেন।

ঢাকায় অবস্থানরত ছোট মেয়ে পেয়ারা বেগমকে মাঝে মধ্যে মোবাইল করে তার আদরের ধন ইব্রাহিমের নিথর দেহ কখন বাড়িতে আসবে তার খোঁজ নিচ্ছেন পিতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT