আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার।
চ্যানেল আইয়ে রাত ৮টায় প্রচার হবে নাটক ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। ক’দিন আগে পুরান ঢাকায় হয়েছে নাটকটির শুটিং।
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, সারওয়ার আজাদ বৃষ্টি, শ্যামল মাওলা প্রমুখ।









