চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক বার্তা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৪২ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

বিশ্বজুড়ে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়লেও তা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ ওমিক্রন মোকাবেলায় নানা বাস্তবভিত্তিক পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাজ্য সম্প্রতি ওমিক্রনের জন্য নেয়া নানা বিধিনিষেধ শিথিল করেছে, আর যুক্তরাষ্ট্রে মডার্না চালু করেছে ওমিক্রন কমাতে সক্ষম বুস্টার ডোজ।

করোনায় শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪২ জনের, আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ। সাম্প্রতিক সময়ে মৃতদের বেশিরভাগই ভ্যাকসিন আওতায় ছিলেন না বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে আসছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

করোনার ওমিক্রন ধরনের উপ-ধরন বের হয়েছে, বিএ.২ এর সাধারণ উপ-ধরন বিএ.১ থেকে অনেক বেশি সংক্রামক বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে এই উপ-ধরনগুলোর মারাত্মক প্রভাব নেই বলেই চলে। দুটো উপ-ধরনে আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নির্ভরতার মাত্রা কম। আরেকটি ইতিবাচক বিষয় হচ্ছে, ওমিক্রন আক্রান্তদের আইসোলেশনে থাকতে হবে মাত্র ৫দিন। যা আগে ক্ষেত্র বিশেষে ১১ থেকে ২১দিন ধরা হতো।

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে মারাত্মক হারে। তবে হাসপাতালে ভর্তি হওয়া ও অক্সিজেন নিয়ে হাহাকার শোনা যাচ্ছে না বললেই চলে। অনেকটা সাধারণ সর্দি-কাশির চিকিৎসার মতো ওষুধ সেবন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠছে আক্রান্তরা। ওমিক্রন প্রতিরোধের ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে দেশজুড়ে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একদমই কম, এই বিষয়ে নজর দেয়া খুবই প্রয়োজন। কারণ ওমিক্রনসহ অন্য ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু কিন্তু কিছুটা হলেও বেড়েছে।

সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, ব্যাংকে অর্ধেক জনবলসহ নানা নিয়ম জারি হলেও গণপরিবহন, গার্মেন্টস-কারখানা ও মার্কেট-বাজারে পরিস্থিতি স্বাভাবিক আছে। অর্থনীতির চাকা সচল রাখতে হয়তো এটি প্রয়োজন। একইধারায় শিক্ষাঙ্গণেও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা দরকার সর্বস্তরে করোনার বিধিনিষেধ কার্যকর করে। আমাদের আশাবাদ, সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা সহজ হবে, স্বাভাবিক হবে জনজীবন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT