চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন ঝুঁকি বুঝেই বেইজিং শীতকালীন অলিম্পিক হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ডেল্টা ভ্যারিয়েন্টের পর নতুন করে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মহামারী করোনার আরেক ধাপ ওমিক্রন। ইউরোপে পরিস্থিতি বেসামাল। ঘরোয়া আসরসহ আন্তর্জাতিক নানা আসরও পণ্ড হচ্ছে। এরমধ্যেই আসছে ৪ ফেব্রুয়ারি থেকে চীনে বেইজিংয়ে বসতে চলেছে ক্রীড়াঙ্গনের অন্যতম আসর শীতকালীন অলিম্পিক গেমস-২০২২।

শীতকালীন অলিম্পিকের ২৪তম আসরটি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। কোন দেশ অংশ নেবে আর কে আসরে আসবে না, সেটি নিয়ে আগ্রহ-জিজ্ঞাসার কমতি নেই। সবার আগে আসছে যে প্রশ্ন, শেষ পর্যন্ত বেইজিং অলিম্পিক হচ্ছে তো?

সোমবার বেইজিংয়ের মেডালস প্লাজায় অলিম্পিক কমিটির সদস্যরা একটি অলিম্পিক বিজয় মহড়ার আয়োজন শেষ করেছেন। যেখানে অলিম্পিক আয়োজনের সামর্থ্যের কথা ফুটে উঠেছে।

আয়োজন সফল করতে নির্দিষ্ট জোন ঠিক করে লকডাউন জারি রেখেছে দেশটির সরকার। আসরে অংশ নেয়া ক্রীড়াবিদ ছাড়া প্রবেশ করতে পারবে না আর কেউই।

ক্রীড়াবিদদের মাস্ক পরে সর্বক্ষণ ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। নতুন একজন করোনা পজিটিভ ক্রীড়াবিদ আসর চলাকালে হুমকি হয়ে দাঁড়াতে পারেন পুরো আয়োজনের। তাই সতর্কতা বেশি। চীনের অলিম্পিক আয়োজকরা আশা করছেন, টোকিও অলিম্পিকের থেকেও অনেকবেশি প্রোটোকল থাকবে এখানে, ফলে ঝুঁকি কমবে।

অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ বলেছেন, ‘বেইজিংয়ের সাহস সত্যিই প্রশংসনীয়। সম্ভবত আসরটি সবার জন্য নিরাপদ হতে চলেছে। তবে শেষ কথা কোভিড। কেননা সবকিছুই কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে।’

Reneta

আশার কথা শুরুতে ক্রীড়াবিদদের পাঠানো নিয়ে গড়িমসি করলেও শেষ পর্যন্ত ৯০ ক্রীড়াবিদের তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। যারা ২৪তম আসর মাতাতে ব্যাগ গোছাতে শুরু করেছেন।

পাশের দেশ কানাডা যদিও আসর গড়ানো নিয়ে এখনো সন্দিহান। দেশটির অলিম্পিক কমিটির সিইও ডেভিড শোমেকার বলেছেন, ‘আমরা আসর হওয়া নিয়ে সন্দিহান। কেনান ওমিক্রন সারাবিশ্বে চোখ রাঙাচ্ছে। আমরা কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশার কথা বেইজিংয়ের সাহস আমাদের আসরটিতে অংশ নিতে অনুপ্রাণিত করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবাচবেইজিং অলিম্পিক-২০২২যুক্তরাষ্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমিক্রন মৃদু, ফুসফুসে ছড়ায় না: গবেষণা

পরবর্তী

৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

পরবর্তী

৬ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

নাসিক নির্বাচন: মিছিলে, স্লোগানে চলছে প্রচারণা

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT