চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন: ইউরোপে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনসমাগমে মাস্ক পরা মানুষ, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিনই বাড়ছে ওমিক্রনে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি মানুষ ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নাজুক অবস্থা আয়ারল্যান্ডেও। দেশটিতে গত একদিনে সংক্রমণের ৫২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত শনাক্ত।

বড়দিনকে ঘিরে ওমিক্রন সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন, মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ফাউসি।

বিশ্বজুড়ে প্রতিদিনই আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এরই মধ্যে ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এর সংক্রমণের হারও অন্য ধরনের তুলনায় অনেক বেশি। ওমিক্রনের বিস্তার ঠেকাতে এরই মধ্যে ইউরোপের দেশগুলো কঠোর পদক্ষেপ নিয়েছে।

ফ্রান্স, সাইপ্রাস ও অস্ট্রিয়ার মন্ত্রীরা ভ্রমণ বিধিনিষেধ কঠোরের ঘোষণা দিয়েছেন। আয়ারল্যান্ডে রাত ৮টা থেকে পাব ও বারগুলোতে কারফিউ জারি করেছে এবং ঘরে-বাইরের সব ধরনের অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি সীমিতের নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপে করোনার এমন পরিস্থিতির মধ্যেও বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে বেলজিয়াম ও ইসরাইলে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, জার্মানি ও রাশিয়ায় আক্রান্ত শনাক্ত বেড়েছে। রোববার যুক্তরাজ্যে ৮২ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। যা গত এক সপ্তাহে ৭২ শতাংশ বেশি। তবে বড়দিনের আগে নতুন করে বিধিনিষেধের বিষয়ে কোনো মন্তব্য করেননি দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এদিকে বড়দিনকে ঘিরে ওমিক্রন সংক্রমন বৃদ্ধির আশঙ্কা করছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ফাউসি।

এমনকি পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছেন তিনি। নাগরিককে টিকা এবং বুস্টার ডোজ গ্রহণের আহবান জানান ফাউসি।

ট্যাগ: ইউরোপকরোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

পরবর্তী

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আরও সাড়ে ৩ হাজার মৃত্যু

পরবর্তী
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাসের মহামারির মধ্যে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আরও সাড়ে ৩ হাজার মৃত্যু

রিয়ালের খেলোয়াড়ের ব্যথিত প্রতিক্রিয়া ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাদিজের কাছে করোনা জর্জরিত রিয়ালের হোঁচট

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT